‘খান পরিবার নিজের পরিবারের মতো’: আরিয়ান প্রসঙ্গে লারিসা বোনেসির মন্তব্যে তুঙ্গে জল্পনা

ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী লারিসা বোনেসির সাম্প্রতিক মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিউডে। দীর্ঘদিন ধরে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন চললেও, এক সাক্ষাৎকারে লারিসা জানান যে খান পরিবার তাঁর কাছে নিজের পরিবারের মতো।

শাহরুখ খানকে কিংবদন্তি আখ্যা দিয়ে লারিসা বলেন, তাঁর সাফল্যের পাশাপাশি সেখানে পৌঁছানোর যাত্রা থেকেও অনেক কিছু শেখার রয়েছে। প্রায় ১৬ বছর আগে ভারতে আসার পর মুম্বইকে নিজের ঠিকানা বানানো এই অভিনেত্রী জানান, খান পরিবারের ভালোবাসা ও সহযোগিতা তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

আরিয়ান খানের বুদ্ধিমত্তা ও লক্ষ্যে অবিচল থাকার প্রশংসা করে লারিসা জানান, আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর সেটেও তিনি গিয়েছিলেন এবং ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। কাজের দিক থেকে লারিসাকে সামনে ‘১৯২০: কোল্ড উইন্টার’ ছবিতে দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *