ফোড়ন দেওয়ার সময় তেল ছিটকচ্ছে? এক চিমটি লবণেই কমতে পারে এই ঝামেলা!

ডাল বা সবজিতে ফোড়ন দেওয়ার সময় গরম তেল ছিটকে পড়া রান্নাঘরের সাধারণ সমস্যা; এতে গ্যাস, টাইলস ও দেওয়াল নোংরা হওয়ার পাশাপাশি হাত পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। কড়াই, হাতা বা মশলায় থাকা সামান্য আর্দ্রতা গরম তেলের সংস্পর্শে বাষ্পে পরিণত হলেই মূলত তেল ছিটকে ওঠে।

এই সমস্যা কমাতে গরম তেলে এক চিমটি লবণ দেওয়ার কৌশল ব্যবহার করা যেতে পারে। এতে আর্দ্রতার প্রভাব কমার পাশাপাশি সর্ষের তেলের তীব্র ঝাঁজও কিছুটা কমে বলে মনে করা হয়।

ফোড়ন দেওয়ার সময় কড়াই ভালোভাবে মুছে বা সামান্য গরম করে শুকিয়ে নেওয়া, ভেজা চামচ বা হাতা ব্যবহার না করা এবং ধোয়া কাঁচা লঙ্কা, কারি পাতা, রসুন ও পেঁয়াজ কাপড় বা কিচেন টাওয়েল দিয়ে শুকিয়ে নেওয়ার মতো তিনটি বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *