শিশু সঙ্গে না থাকায় বিপত্তি! জার্মানিতে পার্কের বেঞ্চে বসার অপরাধে জরিমানার মুখে মহিলা

জার্মানির গেলজেনকির্শেন শহরে শিশুদের খেলার পার্কের বেঞ্চে বসার কারণে এক মহিলাকে ২৫ ইউরো জরিমানা করার ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর পড়াশোনা ও আর্থিক দুশ্চিন্তায় ভেঙে পড়ে ৩১ বছরের হানা নিরিবিলিতে সময় কাটাতে পার্কে গিয়েছিলেন এবং মাসিকে ফোন করে কাঁদছিলেন।
পুরসভার তিন আধিকারিক এসে দোলনায় থাকা শিশুদের সঙ্গে তাঁর যোগসূত্র জানতে চান; হানা জানান তাঁরা পরিচিত নন, এরপরই তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়। স্থানীয় নিয়ম অনুযায়ী, ১৪ বা তার কম বয়সি শিশু সঙ্গে না থাকলে প্রাপ্তবয়স্কদের সেখানে থাকা বা বসার অনুমতি নেই।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হানা সাহায্যের বদলে জরিমানা নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও কাউন্সিলের সদস্য সাইমন নওয়াক শিশুদের সুরক্ষা ও অননুমোদিত প্রবেশ ঠেকাতে নিয়মের পক্ষে সাফাই দিয়েছেন; নিয়ম লঙ্ঘনে জরিমানা বাড়ানোর প্রস্তাবও আলোচিত হচ্ছে।