সৃজলাকে ‘চিটার’ বললেন জীতু! বিগ বস বাংলার ঘরে শুরু হওয়ার আগেই কি ভাঙছে প্রেম?

বিগ বস বাংলার ঘরে অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী সৃজলা গুহর সমীকরণে বড়সড় বদল এসেছে। সৃজলার প্রতি দীর্ঘদিনের ভালোলাগা ও চিঠির মাধ্যমে মনের কথা জানানোর পরও তাঁদের সম্পর্কে হঠাৎ তিক্ততা তৈরি হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে।

এক টাস্কে জীতুর চিঠির উত্তরে সৃজলা নিজেকে জীতুর ‘পরিপূরক’ বলে উল্লেখ করলে ঘরে শোরগোল পড়ে যায়। অনেকেই তা প্রেমের সম্মতি মনে করলেও মনামী জানান, ওই কথার অর্থ সরাসরি ‘হ্যাঁ’ নয়, বরং ‘হয়তো’।

এরপর প্রকাশিত আগামী পর্বের ঝলকে সৃজলার ওপর চিৎকার করতে দেখা যায় জীতুকে। তিনি জানান, বন্ধুদের ওপর অধিকার ফলান না, সৃজলাকে ভুল বুঝেছিলেন এবং ধারেকাছে না আসতে বলেন; ঝগড়ার শেষে সৃজলাকে ‘চিটার’ বলেও সম্বোধন করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *