ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পাস কেলেঙ্কারি! CGO কমপ্লেক্স থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

রাজ্য রাজনীতিতে আরও এক হাইপ্রোফাইল গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য। ইউনেস্কোর (UNESCO) নাম ও খ্যাতি ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দপ্তরে হাজিরা দিয়ে বেরিয়ে আসার পরেই তাঁকে পাকড়াও করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজিএইচ (CGO) কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেফতার করার পর লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

পুজো পাস কেলেঙ্কারিতে ইডির কড়া নজর

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার নাম করে বিপুল আর্থিক তছরুপ করা হয়েছিল। সেই সময় সরকারি পদ এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন উৎসবে ভিআইপি পাস ও দুর্গাপুজোর পাস বিক্রির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ অবৈধভাবে সংগ্রহ করা হয়। এই মেগা কেলেঙ্কারির নেপথ্য কোন কোন প্রভাবশালী চক্র জড়িত ছিল, তা বের করতে এর আগেও ইন্দ্রনীল সেনকে একাধিকবার তলব করে ম্যারাথন জেরা করেছিল ইডি।

অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও পর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এই চাঞ্চল্যকর দুর্নীতির মামলায় তাঁর সরাসরি সংযোগ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হলো। প্রাক্তন এই মন্ত্রীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতি এবং সাংস্কৃতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *