পুজোর আগেই ধামাকা! অক্টোবর মাসের শুরুতেই রাজ্যে টানা ছুটির ঘোষণা করল সরকার

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ চললেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর এখনও মাসখানেক বাকি। আকাশে-বাতাসে উৎসবের আমেজ শুরু হয়ে গেলেও বর্তমানে স্কুল-কলেজ ও অফিস-কাছারি পুরোদমে চলছে। বিশ্বকর্মা পুজো ছাড়া আপাতত চলতি মাসে বড় কোনো সরকারি ছুটি না থাকলেও, অক্টোবর মাসের শুরুতেই রাজ্যবাসীর জন্য বড়সড় ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মাসের একেবারে শুরুতেই টানা ছুটির সুযোগ মিলছে।

কবে কবে মিলবে ছুটি?
রাজ্য অর্থ দফতর সূত্রে প্রাপ্ত খবর ও বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র—রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের কাজে নিযুক্ত থাকা অফিসার, আধিকারিক ও বুথ কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা এলাকার সমস্ত সরকারি কার্যালয়, বিভিন্ন সংস্থা, নিগম, বোর্ড, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১’-এর ২৫ নম্বর ধারার অধীনে সরকারি ছুটির আওতায় থাকবে।

টানা দুদিন ছুটির নেপথ্যে কারণ কী?
নবান্ন সূত্রে জানা গেছে, ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের অনেক রাত পর্যন্ত দায়িত্ব সামলাতে হতে পারে। এমনকি ভোটগ্রহণে সামান্য বিলম্ব হলে সন্ধ্যা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। এর ফলে সংশ্লিষ্ট কর্মীদের অনেকের পক্ষেই পরের দিন সকালে সময়মতো কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব হবে না। এছাড়া রাতে বাড়ি ফেরাতো সমস্যা হতে পারে। এই সমস্ত দিক বিচার করে ভোটের পরের দিন অর্থাৎ ৭ অক্টোবরও ওই সমস্ত সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করতে পারে প্রশাসন। ফলে ৬ ও মোট ৭ অক্টোবর—এই দুদিন ছুটির সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় ছুটির বিশেষ নির্দেশিকা
যে সমস্ত সরকারি কার্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভোটকেন্দ্র, সেক্টর অফিস কিংবা নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও গ্রহণ কেন্দ্র করা হবে, সেই ভবনগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের সরঞ্জাম পাঠানোর দিন অর্থাৎ ৫ অক্টোবরও স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে। সবমিলিয়ে, দুর্গাপুজোর ঠিক আগে উৎসবের আবহে বঙ্গে এই ভোট উৎসব ও ছুটির ঘোষণায় স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে স্বস্তি এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *