খাদ্যদপ্তরে লম্বা লাইন দেখে মেজাজ হারালেন মন্ত্রী! প্রকাশ্যেই আধিকারিকদের যা ধমক দিলেন…

খাদ্যদপ্তরে সাধারণ মানুষের দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তির ছবি দেখে আর নিজেকে সংযত রাখতে পারলেন না রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সাধারণ মানুষের এই হয়রানি নিজের চোখে দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বনগাঁ বিডিও অফিস সংলগ্ন খাদ্যদপ্তরের সামনে সাধারণ মানুষের দুর্দশার কথা জানতে পেরে তিনি রীতিমতো মেজাজ হারান এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কঠোর ভাষায় ভর্ৎসনা করেন।

এদিন মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পরিষেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে। মন্ত্রীর এই আকস্মিক ও কড়া পদক্ষেপে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *