বিশ্বের ৫০% মানুষের ভাগ্য বদলাতে বড় দাওয়াই! ব্রিক্স বিজনেস ফোরামে কী এমন বললেন প্রধানমন্ত্রী?

দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত ঐতিহাসিক ব্রিক্স বিজনেস ফোরামের মঞ্চ থেকে বিশ্ব অর্থনীতি নিয়ে অত্যন্ত জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাণিজ্যের সমস্ত রকম প্রতিবন্ধকতা দূর করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

২১ দেশের পরিবারে রূপ নিয়েছে ব্রিক্স: প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে জানান যে, যে সংগঠনের সূচনা হয়েছিল মাত্র চারটি দেশের হাত ধরে, আজ তা একবিংশ শতাব্দীর ২১টি দেশের এক বিশাল পরিবারে পরিণত হয়েছে। বর্তমান পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ এবং মোট জিডিপির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করছে এই ব্রিক্স গোষ্ঠী। গত কয়েক বছরে বিশ্ব জিডিপি যেখানে দ্বিগুণ বেড়েছে, সেখানে ব্রিক্স দেশগুলির মোট জিডিপি প্রায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে। এর থেকেই স্পষ্ট যে গোটা বিশ্বের তুলনায় এই দেশগুলির অর্থনৈতিক শক্তি দ্বিগুণ গতিতে এগিয়ে চলেছে।

ভারতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিকাঠামো: বিশ্বজুড়ে যখন বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা মাথাচাড়া দিচ্ছে, তখন ভারত বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সেতু গড়ে তুলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করেছে ভারত। বর্তমান ব্রিক্স প্রেসিডেন্সিতে কৃষি, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং স্মার্ট গ্রিডের মতো খাতগুলিতে নতুন নেটওয়ার্ক গড়ে তোলার ওপর ফোকাস করা হয়েছে। এছাড়া স্টার্টআপ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (MSME) আর্থিক এবং বাজারগত সহায়তা দিতে ব্রিক্স ইনকিউবেটর নেটওয়ার্ক এবং স্টার্টআপ ইনোভেশন ফান্ড চালুর ঘোষণা করা হয়।

রেজিলিয়েন্স ও ইনোভেশনের মন্ত্র: ভারতের প্রেসিডেন্সির থিম— ‘বিল্ডিং ফর রেজিলেয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন, অ্যান্ড সাস্টেনাবিলিটি’র প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান যে, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মাঝেও ভারত অর্থনৈতিক স্থায়িত্বের ভরসা জোগাচ্ছে। দেশের রেল, সড়ক, বন্দর থেকে শুরু করে শিপবিল্ডিং, সেমিকন্ডাক্টর, এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো কৌশলগত ক্ষেত্রে নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে। ভারতের ইউনিপ্রাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) বা ইউপিআই আজ বিশ্বজুড়ে ডিজিটাল লেনদেনে এক নতুন বিপ্লব ঘটিয়েছে, যার মাধ্যমে বর্তমান বিশ্বের মোট রিয়েল-টাইম পেমেন্টের ৫০ শতাংশই সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *