পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের পকেটে উপচে পড়বে টাকা! কার অ্যাকাউন্টে কত হাজার ঢুকছে? দেখে নিন ডিএ-র পুরো হিসেব।

দুর্গোৎসবের আনন্দ দ্বিগুণ করতে রাজ্য সরকারি কর্মীদের জন্য চলে এল দারুণ এক সুখবর। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই কর্মীদের হাতে আসতে চলেছে মোটা অঙ্কের টাকা। আগামী অক্টোবর মাস থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) পাওয়ার কথা রয়েছে সরকারি কর্মীদের। ফলে পুজোর আগেই একলপ্তে অনেকটা টাকা হাতে পাবেন তাঁরা।
কবে ঢুকবে টাকা ও কত বাড়ছে ডিএ?
চলতি বছরের ১৫ অক্টোবর থেকে পুজো উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। তার আগেই বকেয়া ডিএ এবং সেপ্টেম্বর-অক্টোবরের বেতন একসঙ্গে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যেই এই টাকা পাওয়ার কথা।
ইতিমধ্যেই মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। এর ফলে ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ একলাফে অনেকটাই বেড়ে যাচ্ছে। শুধু কর্মীরাই নন, রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনপ্রাপকদের জন্যও ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিআর (DR) কার্যকর হচ্ছে, যার ফলে তাঁরাও পুজোর আগে বড় অংকের আর্থিক সুবিধা পাবেন।
কার কত টাকা বাড়বে? একনজরে হিসাব
নতুন এই নিয়মে মূল বেতনের ওপর ভিত্তি করে বেশ ভালো অঙ্কের টাকা বৃদ্ধি পাচ্ছে:
-
৩০ হাজার টাকা বেসিক পে: যাঁদের মূল বেতন ৩০ হাজার টাকা, তাঁদের আগের ডিএ ছিল ৫,৪০০ টাকা। নতুন হারে তা বেড়ে দাঁড়াচ্ছে ১১,৪০০ টাকা—অর্থাৎ প্রতি মাসে বাড়তি ৬,০০০ টাকা লাভ হবে।
-
৪০ থেকে ৬০ হাজার টাকা বেসিক পে: ৪০ হাজার টাকা বেসিক হলে বাড়তি মিলবে ৮,০০০ টাকা, ৫০ হাজার টাকা বেসিকে ডিএ হবে ১৯,০০০ টাকা, এবং ৬০ হাজার টাকা বেসিক পে-যুক্ত কর্মীরা পাবেন ২২,৮০০ টাকা পর্যন্ত বাড়তি ডিএ।
তবে স্পষ্ট করা হয়েছে যে, এই বাড়তি ২০ শতাংশ ডিএ শুধুমাত্র সংশোধিত মূল বেতনের (Basic Pay) উপরেই ধার্য করা হবে এবং এর সঙ্গে অন্য কোনো ভাতা যুক্ত হবে না।
কাদের জন্য প্রযোজ্য এই সুবিধা?
শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই নন, বরং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং বিভিন্ন সরকারি সংস্থার (গ্রান্ট ইন এইড) কর্মীরাও এই বর্ধিত ডিএ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। উৎসবের মরশুমে সরকারের এই পদক্ষেপে রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া।