দেবী দুর্গার আগেই মর্ত্যে আসছেন বড় ছেলে! গণেশ চতুর্থীতে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই, তবে তার আগেই মর্ত্যে পা রাখতে চলেছেন উমার বড় ছেলে। প্রতি বছরের মতো এবারও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত হতে চলেছে গণেশ চতুর্থী। এই বিশেষ পুজোকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

আট থেকে আশি—সমস্ত বয়সের মানুষের মধ্যেই এখন চরম উন্মাদনা। শহর থেকে গ্রাম, ঘরে ঘরে এবং বিভিন্ন আলোকোজ্জ্বল পুজোমণ্ডপে গণপতি বাপ্পাকে স্বাগত জানাতে চলছে জমকালো আয়োজন। ধূপ-ধুনোর গন্ধ, মোদকের সুবাস আর মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাইতে ছেয়ে গেছে চারদিক। উৎসবের আনন্দে ভাসতে পুরোপুরি প্রস্তুত আপামর জনসাধারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *