৫০ বয়সেও ত্বক থাকবে ৩০-এর মতো টানটান! পার্লার ভুলে রান্নাঘরের এই ৩ উপাদানেই তৈরি করুন অ্যান্টি-এজিং ক্রিম

বয়স ৪০-এর কোঠা পার হলেই মুখের চামড়া শিথিল হতে শুরু করে। চোখের কোণে, কপালে কিংবা গালে দেখা দেয় অনাকাঙ্ক্ষিত বলিরেখা। আর এই বার্ধক্যের ছাপ ঢাকতে আমরা অনেকেই বাজারের নামীদামি অ্যান্টি-এজিং ক্রিমে ভরসা রাখি। তবে কৃত্রিম কেমিক্যালযুক্ত এই প্রসাধন সামগ্রীগুলো সাময়িক উজ্জ্বলতা দিলেও দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে। কিন্তু আপনি জানেন কি? দামি পার্লার বা কেমিক্যাল ছাড়াই রান্নাঘরের মাত্র ৩টি প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন ১০০% কেমিক্যাল-মুক্ত জাদুকরী অ্যান্টি-এজিং ক্রিম।
কেন এই ক্রিম এত কার্যকরী? সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এই ক্রিমের মূল উপাদান তিনটি হলো— অ্যালোভেরা, ভিটামিন-ই এবং নারকেল তেল।
-
অ্যালোভেরা জেল: ত্বকে প্রাকৃতিক কোলাজেন উৎপাদন বাড়ায়, আর্দ্রতা ধরে রাখে এবং ক্ষতিগ্রস্ত কোষ দ্রুত মেরামত করে।
-
ভিটামিন-ই ক্যাপসুল: এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্য রোধ করার পাশাপাশি যেকোনো দাগছোপ হালকা করতে সাহায্য করে।
-
কোল্ড প্রেসড নারকেল বা আমন্ড অয়েল: ত্বকের গভীর স্তরে পুষ্টি জোগায় এবং ত্বককে নরম ও টানটান রাখে।
ঘরে বসেই কীভাবে বানাবেন এই জাদুকরী ক্রিম?
প্রয়োজনীয় উপকরণ:
-
খাঁটি অ্যালোভেরা জেল: ২ চামচ
-
ভিটামিন-ই ক্যাপসুল (Evion 400): ২ টি
-
কোল্ড প্রেসড নারকেল তেল বা আমন্ড অয়েল: ১ চামচ
-
গোলাপ জল: ১ চামচ
তৈরির পদ্ধতি: একটি পরিষ্কার কাচের বাটিতে প্রথমে অ্যালোভেরা জেল নিন। এবার ভিটামিন-ই ক্যাপসুল দুটি ফুটো করে তার ভেতরের তেল মিশিয়ে দিন। এরপর নারকেল তেল এবং গোলাপ জল দিয়ে মিশ্রণটি অন্তত ২ মিনিট ভালো করে ফেটিয়ে নিন, যতক্ষণ না এটি একটি মসৃণ ক্রিমের রূপ নেয়। ক্রিমটি একটি ছোট কাচের কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। এটি ৭ থেকে ১০ দিন পর্যন্ত ব্যবহারে ভালো থাকবে।
ব্যবহারের সঠিক নিয়ম: প্রতিদিন রাতে ঘুমোনোর আগে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে মুখ ও গলায় নিচ থেকে উপরের দিকে আলতো হাতে ২ মিনিট ম্যাসাজ করুন। বিশেষ করে কপাল ও চোখের চারপাশের বলিরেখাযুক্ত স্থানে ভালো করে লাগান। সারারাত এটি ত্বকে রেখে সকালে ইষদুষ্ণ জল বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
নিয়মিত ১৫ থেকে ২০ দিন ব্যবহার করলেই পরিবর্তন চোখে পড়বে। ত্বক হয়ে উঠবে অনেক বেশি টানটান, নরম এবং সতেজ।
বিশেষ সতর্কবার্তা: যেকোনো নতুন প্রাকৃতিক উপাদান মুখে ব্যবহারের আগে অবশ্যই কানের পেছনে বা হাতে কিছুটা লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। যদি কোনো রকমের জ্বালা বা অস্বস্তি হয়, তবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।