সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক! মাসে ৮ দিন ছুটির নতুন নিয়মে কি বদলে যাচ্ছে কাজের সময়?

দেশের সাধারণ মানুষের কাজের সুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়মে খুব শীঘ্রই আসতে পারে এক বিরাট পরিবর্তন। এতদিন ব্যাঙ্কের নির্দিষ্ট সময় বলতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোঝানো হলেও, সেই চিরাচরিত নিয়মে পরিবর্তন এনে সময়সীমা আরও বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। একই সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তাহে ৮ দিন ছুটি এবং শিফটভিত্তিক কাজের নিয়ম চালুর গুঞ্জনও জোরালো হয়েছে।
ব্যাঙ্কের নতুন সময় ও শিফট ব্যবস্থা
সাধারণত সাধারণ মানুষ সপ্তাহের কাজের দিনগুলিতে অফিসে ব্যস্ত থাকায় ব্যাঙ্কের কাজ মেটাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ব্যাঙ্ক খোলার সময়সীমায় বড়সড় বদল আনার পরিকল্পনা চলছে। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে ব্যাঙ্কগুলি কেবল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নয়, বরং দুটি আলাদা শিফটে কাজ চালাতে পারে।
-
সকাল ও দুপুরের শিফট: একটি শিফট শুরু হতে পারে একেবারে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত। অন্যটি দুপুর ২টো থেকে রাত ১০টা বা ১১টা পর্যন্ত চলতে পারে।
-
এর ফলে সাধারণ চাকরিজীবীরা অফিস ছুটির পরেও বা কাজের আগে খুব সহজেই ব্যাঙ্কের জরুরি কাজ মিটিয়ে নিতে পারবেন।
৮ দিন ছুটির দাবি ও কর্মীদের কাজের সময়
দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক কর্মীরা প্রতি মাসে শনি ও রবিবার মিলিয়ে মোট ৮ দিন ছুটির দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রের নতুন নিয়ম কার্যকর হলে এই দাবি যেমন পূরণ হতে পারে, তেমনই কর্মীদের কাজের চাপ সামলাতে রোস্টার বা শিফট ওয়াইজ ডিউটির ব্যবস্থা করা হতে পারে। মর্নিং ও ইভিনিং শিফটে কর্মীরা পালা করে কাজ করবেন।
উল্লেখ্য, এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কেন্দ্রীয় স্তরে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা গ্রাহক ও ব্যাঙ্ককর্মী উভয়ের জন্যই অত্যন্ত স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।