বেলুচিস্তানে চরম ব্যর্থতা ঢাকতে মোক্ষম অস্ত্র! ভারতের বিরুদ্ধে কোন বিপজ্জনক চাল চালছে ইসলামাবাদ?

বেলুচিস্তানে নিজেদের দশকের পর দশক ধরে চলা অভ্যন্তরীণ ও রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে এবার এক অদ্ভুত কৌশল নিয়েছে পাকিস্তান। প্রদেশটির ক্রমবর্ধমান সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সরাসরি ভারতের সঙ্গে যুক্ত করে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে সম্পূর্ণ নতুন এক বয়ান বা প্রোপাগান্ডা তৈরি করেছে ইসলামাবাদ।

সম্প্রতি বেলুচিস্তানের মাস্তুং এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর বড় ধরনের হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ওই বিস্ফোরণে ১৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার পর থেকেই কোণঠাসা হয়ে পড়েছে দেশটির সামরিক বাহিনী। এই চরম ব্যর্থতা ঢাকতেই এখন ভারতের দিকে আঙুল তোলার পুরনো খেলায় মেতেছে পাকিস্তান সরকার।

বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানের সংকট কোনো নতুন বিষয় নয়। পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার সূরেন লগ্ন থেকেই এই অঞ্চলে রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, প্রাদেশিক স্বায়ত্তশাসনহীনতা, প্রাকৃতিক সম্পদের বঞ্চনা এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিদ্রোহীরা সোচ্চার হয়ে আসছে। কিন্তু অভ্যন্তরীণ এই চরম ব্যর্থতা এবং নিরাপত্তা নীতির করুণ দশা স্বীকার না করে, পুরো বিষয়টিকেই একটি বহিরাগত শত্রুর ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

২০২৫ সালের মে মাস থেকেই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বোঝাতে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেয়। এর পর থেকেই দেশটির সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন স্তরে এই পরিভাষার অবাধ ব্যবহার শুরু হয়েছে। রাজনৈতিক ফায়দা তোলা এবং আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতেই পাকিস্তান এই ‘ভারত কার্ড’ নিয়মিত ব্যবহার করে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *