একে-৪৭ রাইফেল ও যুদ্ধাস্ত্রে সাজানো ছিল ঘাঁটি! বুদগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের রক্তক্ষয়ী সংঘর্ষে কী ঘটল?

জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার আশদার গলি এলাকায় ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর যৌথ উদ্যোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং প্রচুর পরিমাণে যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, আশদার গলিতে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার গোপন খবর পাওয়ার পরেই যৌথ বাহিনী ‘অপারেশন আশদার’ শুরু করে। তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসায় জওয়ানরা সতর্ক হন। এরপর সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। জওয়ানদের পালটা গুলিতে এক সন্ত্রাসী খতম হয়। গোটা এলাকায় আর কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *