বোর্ড খোলা নিয়ে পুলিশি বচসা থেকে একেবারে শীর্ষ আদালতে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে সুপ্রিম মোড় ঘোরানো লড়াই

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূল কংগ্রেসের নামাঙ্কিত বিলবোর্ড জোরপূর্বক খুলে ফেলার ঘটনায় আইনি লড়াই এবার গালাল গিয়ে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত মামলার শুনানির দিকেই এখন গোটা রাজনৈতিক মহলের নজর আটকে রয়েছে।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে, যখন ক্যামাক স্ট্রিটে অভিষেকের ওই অফিস থেকে বিলবোর্ড সরাতে গিয়ে কলকাতা পৌরনিগমের আধিকারিকদের তীব্র বাধার মুখে পড়তে হয়। শাসকদলের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় বিলবোর্ডটি খুলে নেওয়া হয়। ওই বাড়ির মালিকের অভিযোগ ছিল, তাঁর কোনওরকম অনুমতি ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল সেখানে বিলবোর্ড ঝুলিয়েছিল এবং তা বিপজ্জনকভাবে ঝুলে ছিল।

এর পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তাঁদের আর্জি ছিল, বিলবোর্ডটি যেন অবিলম্বে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয় এবং অপসারণের সময় উপস্থিত পুলিশ ও পৌরকর্মীদের নাম-পরিচয় প্রকাশ করা হোক। কিন্তু হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী সেই আবেদন খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বিলবোর্ড যেহেতু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। হাইকোর্ট থেকে উপযুক্ত আইনি স্বস্তি না মেলাতেই এবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে তৃণমূল নেতৃত্ব। সোমবার দেশের সর্বোচ্চ আদালত এই সংঘাতে কী রায় দেয়, সেটাই এখন দেখার বিষয়।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *