কৃষক বন্ধু বা পিএম কিষাণ-এর টাকা পেতে এবার বড় বদল! ঘরে বসেই বানিয়ে নিন ‘ফার্মার আইডি’, জানুন সহজ প্রক্রিয়া

সরকারি প্রকল্প থেকে রাজ্যের কৃষকরা যাতে আরও স্বচ্ছভাবে সমস্ত সুবিধা পান, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল প্রশাসন। এখন থেকে যে কোনো ধরনের সরকারি ভর্তুকি, ঋণ বা প্রকল্পের সরাসরি সুবিধা পেতে কৃষকদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক যেমন দেশের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে পরিচয়পত্র বা আধার কার্ড অত্যন্ত জরুরি, তেমনই এবার প্রত্যেক কৃষকের জন্য ‘ফার্মার আইডি’ বা কৃষক পরিচয়পত্র (Farmer ID) থাকা বাধ্যতামূলক করে তোলা হয়েছে।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ‘এগ্রি স্ট্যাক’ (AgriStack) প্রকল্পের অধীনে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেস তৈরি করা।

কোন কোন সুবিধা পেতে এই আইডি জরুরি?
কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’-র পরবর্তী কিস্তির টাকা এবার শুধুমাত্র সেইসব কৃষকরাই পাবেন, যাঁদের অফিশিয়াল কৃষক রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। শুধু তাই নয়, চাষের জন্য সার, বীজ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ওপর কোনো ধরনের ভর্তুকি পেতে হলেও এই ডিজিটাল ফার্মার আইডি থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন কৃষি প্রকল্প থেকেও সহজেই সুবিধা পাবেন নিবন্ধিত কৃষকরা।

কীভাবে বানাবেন ‘ফার্মার আইডি’?
কাউকে কোথাও লাইন দিতে হবে না, খুব সহজেই ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই ডিজিটাল কার্ড বানিয়ে নিতে পারবেন আপনি। এর জন্য নির্দিষ্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিচে দেওয়া সহজ ধাপগুলি অনুসরণ করে আপনিও নিজের ফার্মার আইডি তৈরি করে নিতে পারেন:

প্রথমে অফিসিয়াল পোর্টাল (https://wbfr.agristack.gov.in/farmer-registry-wb/#-) এই লিঙ্কে ক্লিক করে ওপেন করুন।

এরপর Farmer Login অপশনে গিয়ে Create Account-এ ক্লিক করুন।

আপনার নির্দিষ্ট আধার নম্বর দিন, ওটিপি (OTP) দিয়ে অথেন্টিকেশন সম্পূর্ণ করুন এবং একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন।

এবার ফের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে Log in করুন।

লগইন করার পর আধার কার্ড অনুযায়ী আপনার নাম ও ঠিকানা স্ক্রিনে ভেসে উঠবে, সেখানে Register as Farmer-এ ক্লিক করুন।

ফোন নম্বর পরিবর্তনের প্রয়োজন না থাকলে No সিলেক্ট করুন।

নিজের সঠিক Caste বা জাতি নির্বাচন করুন।

Residential Status অপশনে নিজের গ্রামের নাম সিলেক্ট করুন।

জমির বিবরণ দিতে Ownership Details-এ গিয়ে Owner সিলেক্ট করুন।

এরপর Fetch Land Details-এ গিয়ে আপনার জেলা, ব্লক এবং মৌজা সিলেক্ট করুন। Survey Number-এর ঘরে আপনার প্লট নম্বর বা দাগ নম্বর লিখে সাবমিট করুন।

এরপর Select Owner & Identifier Name সিলেক্ট করতে হবে।

আপনার জমির রেকর্ড বা ROR অনুযায়ী সমস্ত প্লট নম্বরগুলি Select All করুন।

তথ্যগুলি ভালো করে দেখে নিয়ে Submit করুন।

এরপর Verify All Land অপশনে ক্লিক করুন। সমস্ত জমি যাচাই হয়ে সবুজ ঠিক চিহ্ন (✅) চলে আসবে।

Consent বা সম্মতির ঘরে ঠিক চিহ্ন দিন।

একেবারে শেষে Submit through Aadhaar OTP অপশনে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি দিলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

রেজিস্ট্রেশন সফল হওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই আপনার মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে ডিজিটাল Farmer ID চলে আসবে। বাড়িতে বসে অনলাইনে করতে সমস্যা হলে কৃষকরা তাঁদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এর সাহায্যও নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *