সোনার দামে বিরাট স্বস্তি! রেকর্ড পতনে হাঁফ ছেড়ে বাঁচলেন ক্রেতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা, জানুন আজকের দর

বাঙালির জীবনে সোনা কেবল একটি অলংকার নয়, বরং আবেগ এবং কঠিন সময়ের নিরাপদ সঞ্চয়। সাধের এই হলদে ধাতুর দাম বৃদ্ধি পেলেই যেমন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্রেতারা। সম্প্রতি সোনার বাজারে বড় ধরণের ওঠানামার পর অবশেষে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে দামের পারদ চড়লেও, সাম্প্রতিক পতনে সাময়িক স্বস্তি ফিরেছে ক্রেতা ও বিক্রেতা উভয় মহলেই।এক নজরে আজকের সোনার বাজারদরবাজার বিশেষজ্ঞদের মতে, সোনার খাঁটি হওয়া পুরোপুরি নির্ভর করে তার ক্যারেটের ওপর। সবচেয়ে খাঁটি সোনা হলো ২৪ ক্যারেটের, যেখানে কোনো ভেজাল বা অন্য কোনো ধাতু মেশানো থাকে না। ক্যারেট যত কম হয়, তাতে খাদের পরিমাণ তত বেশি থাকে। আজকের বাজারে বিভিন্ন ক্যারেটের সোনা এবং রুপোর দর এক ঝলকে দেখে নেওয়া যাক: ২২ ক্যারেট সোনা: ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে ১৫,৪৩৫ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১,৫৩,৩৫০ টাকা। ২৪ ক্যারেট সোনা: ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৬,২৪০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১,৬২,৪00 টাকা। এছাড়া ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৬,১০০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ১,৬১,০০০ টাকা। রুপোর বাজারেও বড় আপডেটসোনার পাশাপাশি আজ নজরে রয়েছে রুপোর দামও। ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে খরচ পড়বে ২৪,৪৯০ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ২,৪৯,৯০০ টাকা। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৪,৪৮০ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম ২৪৮,০০০ টাকা ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক নানা অর্থনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করেই এই মুহূর্তে মূল্যবান ধাতুগুলির দাম ওঠানামা করছে বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *