পিএম কিষাণ যোজনায় বাম্পার চমক! ২৪তম কিস্তিতে কি একলাফে ৪ হাজার টাকা পাবেন কৃষকরা?

দেশের অন্নদাতাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দীর্ঘদিন ধরেই নানা কল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ও সফল একটি উদ্যোগ হলো ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা’ বা সংক্ষেপে পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবার এই প্রকল্পের ২৪তম কিস্তি নিয়ে সামনে এল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জল্পনা।
কার অ্যাকাউন্টে ঢুকবে ৪,০০০ টাকা?
সাধারণ নিয়ম অনুযায়ী, পিএম কিষাণ যোজনার আওতায় দেশের যোগ্য উপভোক্তাদের প্রতি বছর মোট ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা একসঙ্গে দেওয়া হয় না, বরং প্রতি চার মাস অন্তর তিনটি সম কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি ডিবিটি (DBT) প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কেন্দ্র।
সূত্রের খবর, আসন্ন ২৪তম কিস্তিতে বেশিরভাগ কৃষকরা নির্ধারিত নিয়মে ২,০০০ টাকা করেই পাবেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে অঙ্কের হেরফের হতে পারে। কোনো কৃষকের যদি প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে আগের কিস্তির টাকা আটকে গিয়ে থাকে এবং বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে যায়, তবে সরকার বকেয়া কিস্তি এবং চলতি কিস্তি একসঙ্গে পাঠিয়ে দেয়। ফলে যেসব উপভোক্তার ২৩তম কিস্তি আটকে ছিল, তাঁরা বকেয়ার ২ হাজার এবং ২৪তম কিস্তির ২ হাজার—সব মিলিয়ে একলাফে মোট ৪,০০০ টাকা পেতে পারেন বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। বাকিদের অ্যাকাউন্টে বরাবরের মতো নির্ধারিত ২,০০০ টাকাই ঢুকবে।
কবে আসবে ২৪তম কিস্তির টাকা?
পিএম কিষাণ যোজনার পরবর্তী বা ২৪তম কিস্তির টাকা ঠিক কবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে হিসাব-নিকাশ। সাধারণত নিয়ম মেনে প্রতি চার মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয়। এর আগে গত জুন মাসে ২৩তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই হিসাব কষেই ওয়াকিবহাল মহলের অনুমান, আগামী অক্টোবর মাসের দিকে পরবর্তী কিস্তি মুক্তি পেতে পারে।
তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট বা আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। দপ্তরের তরফে অফিশিয়াল ঘোষণা এলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক কবে নাগাদ কৃষকদের পকেটে ঢুকছে এই কাঙ্ক্ষিত টাকা।