রিচার্জের দাম আর বাড়ছে না! জিওর ১০ বছর পূর্তিতে ফের ফিরল কোন দুর্দান্ত পরিষেবা?

জিওর ১০ বছর পূর্তি: ফের ফিরল জনপ্রিয় ‘জিও প্রাইম’ পরিষেবা, রিচার্জের দাম বাড়া নিয়ে বড় ঘোষণা সংস্থার

যাত্রা শুরুর দীর্ঘ এক দশক সফলভাবে পূর্ণ করল টেলিকম জায়ান্ট জিও (Jio)। আর এই ঐতিহাসিক এক দশক পূর্তি উপলক্ষেই গ্রাহকদের জন্য ফের চালু করা হলো বহুল প্রতীক্ষিত জিও প্রাইম (Jio Prime) পরিষেবা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই সদস্যপদের মাধ্যমে জিও ব্যবহারকারীরা একাধিক আকর্ষণীয় উপায়ে আর্থিকভাবে লাভবান হবেন। বিশেষ করে আগামী এক বছরের জন্য রিচার্জের খরচ নিয়ে সাধারণ মানুষের টেনশন অনেকটাই কমিয়ে দিল এই বেসরকারি সংস্থাটি।

দাম না বাড়ার গ্যারান্টি ও ক্যাশব্যাকের ধামাকা জিওর ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাইম সদস্যদের ক্ষেত্রে রিচার্জের খরচ একচুলও বাড়ছে না। অর্থাৎ, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোম্পানি মোবাইল ট্যারিফ বা রিচার্জের দাম বাড়ায় তবুও প্রাইম সদস্যরা তাঁদের বর্তমান মূল্যের সুবিধাটাই উপভোগ করতে পারবেন। তবে এই সিদ্ধান্ত সামনে আসতেই বাজারে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, অদূর ভবিষ্যতে কি তবে ফের টেলিকম পরিষেবার দাম বাড়তে চলেছে? বিশ্লেষকদের একাংশের মতে, ৩০০ টাকার এককালীন প্রাইম ফি-কে সামাল দিতে ভবিষ্যতে রিচার্জের দাম বড়সড়ো পরিমাণে বাড়াতে হতে পারে।

শুধু রিচার্জের সুরক্ষাই নয়, জিও প্রাইম সদস্যরা মোট ৬০০ টাকার ক্যাশব্যাক ভাউচার পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে—

  • নতুন JioPC বা JioHome সংযোগ নিলে মিলবে ৩০০ টাকার ভাউচার।

  • পরিবার বা বন্ধুদের জন্য নতুন Jio SIM কিনলে পাওয়া যাবে আরও ৩০০ টাকার ক্যাশব্যাক।

এ ছাড়াও নতুন Jio ডিভাইস কেনা, ডিজিটাল পরিষেবা ব্যবহার এবং বিভিন্ন বিটা টেস্ট প্রোগ্রামে আগেভাগে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন এই সদস্যরা। এমনকি গ্রাহক পরিষেবার ক্ষেত্রে ‘Priority Care Channel’-এর মাধ্যমে অতি দ্রুত সমস্যার সমাধান মিলবে। ভবিষ্যতে প্রাইম সদস্যদের জন্য আরও একাধিক এক্সক্লুসিভ অফার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সংস্থার।

এয়ারটেলের তুলনায় কতটা সাশ্রয়ী? বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে সম্প্রতি এয়ারটেল (Bharti Airtel) তাদের সবচেয়ে সস্তা ২৯৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। বর্তমানে এয়ারটেলের সর্বনিম্ন রিচার্জ প্যাকের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ টাকা।

তুলনামূলকভাবে, জিও প্রাইম সদস্যদের জন্য ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি বহাল রাখা হয়েছে। এর সঙ্গে প্রাইমের বার্ষিক ফি বাবদ মাসে ২৫ টাকা খরচ যুক্ত করলে কার্যকর মূল্য দাঁড়ায় ৩২৪ টাকা। অর্থাৎ, প্রবেশমূল্যের দিক থেকে বিচার করলে জিও প্রাইম গ্রাহকরা এয়ারটেলের তুলনায় প্রতি মাসে ২৫ টাকা কম খরচ করছেন এবং একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধির ধাক্কা থেকেও সম্পূর্ণ সুরক্ষিত থাকছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *