লাঞ্চের দিনই মার্কিন ক্রেতার হাতে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন ১৮ প্রো ম্যাক্স! অ্যাপলের সিদ্ধান্তে চমকে গেল বিশ্ব

অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে প্রযুক্তি বিশ্বে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে এবার শুধু ফোনের ফিচার বা দাম নয়, বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ডিভাইসটির উৎপাদন কেন্দ্র। শোনা যাচ্ছে, ভারত থেকে আইফোন সরবরাহের ক্ষেত্রে এবার এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে মার্কিন এই টেক জায়ান্ট।বিশ্ব বাজারের জন্য বাড়ছে ভারতের গুরুত্বগত কয়েক বছর ধরে ভারতে নিজেদের ফোন তৈরির পরিধি নাটকীয়ভাবে বাড়িয়েছে অ্যাপল। টাটা ইলেকট্রনিক্সের মতো দেশীয় বড় প্রতিষ্ঠানগুলো এখন এই উৎপাদনে প্রধান অংশীদার হিসেবে কাজ করছে। বর্তমানে দেশের বাজারে একাধিক মডেল তৈরি হলেও, আইফোন ১৮ প্রো সিরিজের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও অনেক বেশি বড় হতে চলেছে।শিল্প মহলের একাংশের গুঞ্জন, সব কিছু ঠিকঠাক থাকলে লঞ্চের প্রথম দিন থেকেই আমেরিকা বা ইউরোপের ক্রেতারা অন্য দেশের কারখানার পাশাপাশি ভারতের মাটিতে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন হাতে পেতে পারেন। এর ফলে বিশ্বজুড়ে ফোনের জোগান আরও দ্রুত ও সুচারুভাবে সামলানো সম্ভব হবে। চিনের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে অ্যাপল যে ভারতকে তাদের অন্যতম প্রধান গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট প্রমাণ। সেপ্টেম্বরে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স? প্রথাগত সময়সূচি বজায় রেখে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেই বাজারে আসতে পারে আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেলটি। এর পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্ভাব্য স্পেসিফিকেশনের দিক থেকে এই ফ্ল্যাগশিপ ফোনে নতুন এটো প্রো (A20 Pro) চিপসেট থাকতে পারে, যা আরও উন্নত পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি ক্যামেরায় বড় ধরনের আপগ্রেড হিসেবে ভ্যারিয়েবল-অ্যাপারচার প্রাইমারি লেন্স এবং বড় ব্যাটারি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভাইসের আকাশছোঁয়া দাম নিয়ে চর্চা থাকলেও, মার্কিন বা ইউরোপীয় ক্রেতাদের কাছে আসল আকর্ষণ হতে চলেছে ফোনটির ‘মেড ইন ইন্ডিয়া’ ট্যাগ। অ্যাপল আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, এই পরিবর্তনের জেরে বিশ্ব প্রযুক্তির বাজারে ভারতের ওজন যে বহুগুণ বেড়ে গেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *