শনির নক্ষত্র পরিবর্তনে ওলটপালট কপাল! কোন কোন রাশির জীবনে আসছে কঠিন সময়? জেনে নিন এখনই

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ২০ অগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহের অবস্থান বদলাতে চলেছে। কর্মফলদাতা শনিদেব নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। ২০ অগস্ট থেকে শুরু হয়ে আগামী ৯ অক্টোবর পর্যন্ত শনিদেব এই নক্ষত্রেই অবস্থান করবেন। জ্যোতিষবিদদের একাংশের মতে, শনির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব সরাসরি পড়তে চলেছে মানবজীবন তথা বিভিন্ন রাশির জাতক-জাতিকার ওপর। বিশেষ করে ৩টি রাশির জন্য এই সময়টি বেশ কঠিন হতে পারে বলে সতর্ক করা হচ্ছে।
কোন কোন রাশিতে শনির প্রভাব?
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, শনির রেবতী নক্ষত্র প্রবেশের ফলে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মেষ-সহ কয়েকটি রাশির জাতকদের। এই সময় আর্থিক দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মেষ রাশির জাতকদের। হঠকারিতা এড়িয়ে তাই অত্যন্ত ভেবেচিন্তে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চাকরি ও ব্যবসায় বাড়বে চাপ
শক্তির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্র এবং ব্যবসার জগতেও নানা জটিলতা তৈরি হতে পারে। চাকরিজীবীদের ওপর কাজের চাপ হঠাৎ করেই অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। আর্থিক ক্ষতি এড়াতে এবং পেশাগত জীবন স্বাভাবিক রাখতে এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।