শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেই ‘সেলিব্রেশন’! ভলান্টিয়ারদের অনাহারে ফেলে সিজেপি নেতাদের পার্টির ভিডিও ভাইরাল

নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস আন্দোলনের তীব্র লড়াইয়ের মাধ্যমে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সফলভাবে আদায় করে নেওয়ার ঘটনাটিকে এক ঐতিহাসিক রাজনৈতিক জয় হিসেবে দেখছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কিন্তু সেই বড় জয়ের রেশ কাটতে না কাটতেই এবার দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে এক মারাত্মক ও অমানবিক অভিযোগ উঠে এসেছে, যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে চলেছে।

ভলান্টিয়ারদের অনাহারে ফেলে ‘রেজিগনেশন পার্টি’র অভিযোগ
অভিযোগ উঠেছে যে, যন্তর মন্তরে টানা আন্দোলন চালানো সাধারণ ভলান্টিয়ার ও কোমলমতি শিক্ষার্থীদের চরম ‘অসহায় ও অনাহার’ অবস্থার মধ্যে দিল্লির রাস্তায় মাঝপথে ফেলে রেখেই সিজেপি-র প্রথম সারির নেতারা শহর ছেড়ে চলে যান। শুধু তাই নয়, তাঁরা সেখানে একটি জাঁকজমকপূর্ণ ‘রেজিগনেশন পার্টি’ (Resignation Party) উদযাপন করেন।

এই বিতর্কের সূত্রপাত হয় মূলত একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওটিতে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসকে বেশ কিছু স্থানীয় বাচ্চার সঙ্গে উল্লাসে নাচতে এবং পদত্যাগের আনন্দ উদযাপন করতে দেখা যায়। একই সঙ্গে দলের অন্যতন শীর্ষ নেতা অভিজিৎ দীপকেও বেশ ফুরফুরে ও আনন্দিত মেজাজে দেখা যায়।

অথচ ঠিক সেই একই সময়ে যন্তর মন্তরে রোদ্র ও বৃষ্টির মধ্যেও তীব্র কষ্ট সহ্য করে ধর্নায় বসে থাকা বহু ছাত্রছাত্রী ও ভলান্টিয়াররা খাবার, আশ্রয়ের জায়গা কিংবা ঘরে ফেরার ট্রেনের টিকিটের ন্যূনতম সুব্যবস্থার অভাবে দিল্লির রাজপথে চরম দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই স্ববিরোধী ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

মূল ভলান্টিয়ার জুনায়েদের বিস্ফোরক অভিযোগ
শুধু সাধারণ শিক্ষার্থীরাই নন, আন্দোলনের সময় প্রায় এক মাস ধরে একটানা যন্তর মন্তরে খাদ্য ও অন্যান্য জরুরি পরিষেবার সমস্ত দেখভাল করা মূল ভলান্টিয়ার জুনায়েদ-এর সঙ্গেও সিজেপি নেতৃত্বের চরম দুর্ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে জুনায়েদ জানান যে, আন্দোলন সফল ঘোষণা হওয়ার পর সিজেপি নেতারা তাঁর সঙ্গে সৌজন্যমূলক একটি হাত মেলানোর বা কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজনটুকুও মনে করেননি। উল্টে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ঝামেলার পর তাঁকেই একা দিল্লির রাস্তায় আটকে পড়তে হয়েছিল।

সিজেপি মুখপাত্র সৌরভ দাসের সাফাই
বিতর্ক চরমে পৌঁছানোর পর দলের পক্ষ থেকে মুখ খুলেছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস। তাঁর দাবি, এই ভিডিওটি নিয়ে সম্পূর্ণ ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। সাফাই দিয়ে তিনি জানান, ভিডিওটি আসলে আন্দোলন সফল হওয়ার পর প্রায় ১৫০-২০০ জন স্থানীয় ভলান্টিয়ার ও শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এবং তাঁদের ধন্যবাদ জানানোর একটি সাধারণ ঘরোয়া মুহূর্ত ছিল। পাশাপাশি তিনি এও দাবি করেন যে, দলের প্রথম সারির নেতারা কোনো উল্লাসে মগ্ন ছিলেন না, বরং তাঁরা ধৃত আন্দোলনকারীদের আইনি সহায়তা প্রদান এবং আটকে থাকা ভলান্টিয়ারদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্যই পর্দার আড়ালে নিরলসভাবে কাজ করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *