গরমে শরীর ঠান্ডা ও পেট ভালো রাখতে দইয়ের বিকল্প নেই! জেনে নিন সেরা ৫ উপায়

দই মানেই শুধু ভাতের সাথে খাওয়া নয়, এটি একাধারে সুস্বাদু ও পুষ্টিকর সুপারফুড। ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, ভিটামিন বি১২ এবং প্রোবায়োটিকের খনি হলো দই। হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে হাড় মজবুত করা—সবক্ষেত্রেই দইয়ের ভূমিকা অতুলনীয়। আজ জেনে নিন দই দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন ৫টি স্বাস্থ্যকর রেসিপি।

দই দিয়ে তৈরি ৫টি ঝটপট রেসিপি:

  • ১. দই ভাত: ঠান্ডা ভাতের সাথে তাজা দই মিশিয়ে নিন। স্বাদ ও সুগন্ধের জন্য সর্ষে, কারি পাতা ও কাঁচা লঙ্কার ফোড়ন দিন। পুষ্টি বাড়াতে মেশাতে পারেন ডালিম বা কুচানো গাজর।

  • ২. দই স্যান্ডউইচ: ঘন দইয়ের সাথে শসা, গাজর, ক্যাপসিকাম, গোলমরিচ ও নুন মিশিয়ে ব্রাউন ব্রেডের ওপর মাখিয়ে নিন। এটি সকালের নাস্তার জন্য এক আদর্শ ও ফাইবারসমৃদ্ধ খাবার।

  • ৩. সবজির রায়তা: শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি ও ভাজা জিরার গুঁড়ো দইয়ের সাথে মিশিয়ে নিন। শরীর সতেজ রাখতে এর জুড়ি নেই।

  • ৪. দই ওটস: সেদ্ধ করা ওটসের সাথে ঠান্ডা দই মিশিয়ে নিন। ওপরে কলা, আপেল, বেরি বা চিয়া সিড ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট।

  • ৫. দই স্মুদি: আম, কলা বা স্ট্রবেরির সাথে দই ব্লেন্ড করে সামান্য মধু মিশিয়ে নিন। এটি তাৎক্ষণিক শক্তি জোগাতে দারুণ কার্যকরী।

পুষ্টিগুণ বাড়াতে যা করবেন: দইকে আরও স্বাস্থ্যকর করতে এতে চিয়া বীজ, তিল বা বিভিন্ন শুকনো ফল যোগ করতে পারেন। তবে মনে রাখবেন, দইয়ে অতিরিক্ত চিনি মেশানো এড়িয়ে চলাই ভালো। স্বাদ বাড়াতে পুদিনা পাতা বা ধনে পাতার ব্যবহার করুন।

কিছু জরুরি টিপস:

  • সব সময় টাজা দই ব্যবহার করুন এবং প্যাকেটজাত দইয়ের ক্ষেত্রে এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নিন।

  • যাঁদের দুগ্ধজাত খাবারে অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাঁরা দই খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

  • পরিমিত পরিমাণে দই খেয়ে নিজের প্রতিদিনের ডায়েটকে আরও পুষ্টিকর করে তুলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *