ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি বন্ধ! মাত্র ৫ মিনিটে নতুনের মতো ঝকঝক করবে পোড়া কড়াই, জেনে নিন ম্যাজিক টিপস

রান্না করা যতটা আনন্দের, রান্নার পর পোড়া তাওয়া বা তেলচিটে কড়াই পরিষ্কার করা ততটাই যন্ত্রণার। বিশেষ করে ভাজাভুজির জেদি তেলের দাগ সহজে উঠতে চায় না। অনেক সময় দামী লিকুইড সোপ দিয়েও কাজ হয় না। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদানেই এই অসম্ভবকে সম্ভব করা যায়?

১. ভিনিগার ও বেকিং সোডার কেরামতি
কড়াইয়ের গায়ের চটচটে তেল দূর করতে ২ চামচ বেকিং সোডার সঙ্গে ৪ চামচ ভিনিগার মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এটি কড়াইয়ের চারদিকে লাগিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। এরপর সাধারণ সাবান দিয়ে হালকা ঘষলেই দেখবেন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে সবটা।

২. পোড়া কড়াই পরিষ্কারের সহজ টোটকা
কড়াই খুব বেশি পুড়ে গেলে সরাসরি গ্যাসে বসিয়ে তাতে জল, নুন, বেকিং সোডা ও লেবুর রস দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলেই পোড়া স্তরগুলো আলগা হয়ে যাবে। এরপর স্ক্রাবার দিয়ে ঘষলে কালচে দাগ নিমেষেই উধাও হবে।

৩. কালো তাওয়া উজ্জ্বল করতে ‘ফিটকিরি’
রোজ রুটি করার ফলে তাওয়ায় যে কালচে আস্তরণ পড়ে, তা দূর করার সবচেয়ে কার্যকরী অস্ত্র হলো ফিটকিরি। প্রথমে তাওয়াটি গরম করে তাতে সামান্য জল দিন। এরপর এক টুকরো ফিটকিরি নিয়ে হালকা হাতে ঘষুন। দেখবেন, ফিটকিরির প্রভাবে ময়লাগুলো জল থেকে আলাদা হয়ে যাচ্ছে।

৪. পুরু ময়লার আস্তরণ সরানোর ট্রিকস
যদি তাওয়ায় ময়লার খুব পুরু স্তর জমে থাকে, তবে তা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। এতে আস্তরণটি ঢিলে হয়ে যাবে। এরপর কোনো ধারালো বস্তু দিয়ে সামান্য খুঁটে নিলেই ময়লা উঠে আসবে। শেষে একবার ফিটকিরি দিয়ে মেজে নিলেই তাওয়া হবে নতুনের মতো।

৫. পুরনো পদ্ধতিতে নতুন চমক
ছাই বা মাটির প্রদীপের গুঁড়ো দিয়ে বাসন মাজা অত্যন্ত পুরনো ও কার্যকর পদ্ধতি। গরম জলে বেকিং সোডা মিশিয়ে ফোটানোর পর এই গুঁড়ো দিয়ে মাজলে বাসনের উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যায়।