সোনার বাজারে বড় ধামাকা! আজই কি কেনার সেরা সময়? দেখুন আপনার শহরের রেট

বিগত কয়েক মাস ধরেই সোনার বাজারে চলছে চরম অস্থিরতা। বিনিয়োগকারী থেকে সাধারণ মানুষ—সবার চোখ এখন হলুদ ধাতুর গ্রাফের দিকে। কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। মাঝে কিছুটা দাম কমলেও, দীর্ঘমেয়াদী হিসেবে সেই পতনকে ধর্তব্যের মধ্যে আনা যাচ্ছে না। আজ ফের সোনার দামে পরিবর্তন দেখা গেল। দেশের প্রধান শহরগুলিতে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম এখন আকাশচুম্বী।
কলকাতায় আজ সোনার বাজার বেশ গরম। আজ কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১ গ্রাম সোনার দাম ১৩,৮৩৫ টাকা, যা গতকাল ছিল ১৩,৭৭৫ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫,০৯৩ টাকা প্রতি গ্রামে। দিল্লির চিত্রটাও অনেকটা একই। রাজধানীতে ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৩,৮৫০ টাকায় এবং ২৪ ক্যারেট ১৫,১০৮ টাকায়।
দক্ষিণের শহর চেন্নাই এবং মাদুরাইতে দাম তুলনামূলক বেশি। সেখানে আজ ২২ ক্যারেট সোনা ১৩,৮৯৯ টাকা এবং ২৪ ক্যারেট ১৫,১৬৩ টাকা। মুম্বই, বেঙ্গালুরু, কেরল এবং হায়দরাবাদে ২২ ক্যারেটের দাম ১৩,৮৩৫ টাকা এবং ২৪ ক্যারেট ১৫,০৯৩ টাকা। জয়পুরে আবার ২২ ক্যারেটের দাম ১৩,৯৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে। গুজরাটের আমেদাবাদ, সুরাট এবং ভাদোদরায় ২২ ক্যারেট সোনার দাম ১৩,৮৪০ টাকা। বিহারের পাটনায় আজ ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৩,৯৪০ টাকায়। উত্তরপ্রদেশের লখনউ এবং চণ্ডীগড়ে ২২ ক্যারেটের দর ১৩,৮৫০ টাকা। ওড়িশার ভুবনেশ্বরে দাম রয়েছে কলকাতার সমান। আপনি যদি আজ সোনা কেনার পরিকল্পনা করেন, তবে এই তালিকাটি অবশ্যই খুঁটিয়ে দেখে নিন।