সুকান্তকে কেন ‘বান্ধবী’ বললেন স্যান্ডি? অনন্যার ‘জোকার’ মন্তব্যের পর এবার ব্যক্তিগত আক্রমণে বিঁধলেন স্যান্ডি সাহা!

গত দুই সপ্তাহ ধরে বাংলা সোশ্যাল মিডিয়া সরগরম ইনফ্লুয়েন্সারদের কাদা ছোড়াছুড়িতে। সায়ক চক্রবর্তীকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার এক অন্য মোড় নিল। অলি পাব-এর ঘটনার পর থেকেই সায়ক, অনন্যা গুহ এবং স্যান্ডি সাহার মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ। সায়ক বিতর্কে জড়িয়ে পড়ার পর তাঁর অনন্যা গুহ স্পষ্ট জানিয়ে দেন যে, বন্ধুর কোনো কাজের দায়িত্ব তিনি নেবেন না। আর এতেই ঘি ঢালেন স্যান্ডি সাহা। স্যান্ডির দাবি ছিল, বিপদের সময় বন্ধুর পাশ থেকে সরে যাচ্ছেন অনন্যা।
বিতর্ক এখানেই থেমে থাকেনি। স্যান্ডি সাহা সম্প্রতি সায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন এবং শমীক অধিকারীর বিরুদ্ধে কালো জাদু করার মতো বিচিত্র দাবিও করেন। এই পরিস্থিতিতে স্যান্ডিকে সপাটে জবাব দিয়েছেন অনন্যা। স্যান্ডি সম্পর্কে তিনি বলেন, “ও একটা জোকার। ও এসব বলতেই থাকবে। যাঁদের সেগুলো শোনার ইচ্ছা তাঁরা শুনবেন।” অনন্যা আরও যোগ করেন যে, স্যান্ডি একজন স্রেফ এন্টারটেইনার, তাঁর কথাকে এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই।
অনন্যার এই ‘জোকার’ মন্তব্যে রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠেছেন স্যান্ডি। পাল্টা দিতে তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকেই। অনন্যার প্রেমিক সুকান্ত কুণ্ডুকে ইঙ্গিত করে স্যান্ডি লিখেছেন, “হ্যাঁ বোনু, আমিও আপনার আর আপনার বান্ধবী সুকান্তার ভ্লগ দেখে ভীষণ আনন্দ পাই।” একজন পুরুষ হওয়া সত্ত্বেও সুকান্তকে ‘সুকান্তা’ এবং অনন্যার ‘বান্ধবী’ বলে সম্বোধন করে স্যান্ডি কী ইঙ্গিত করতে চাইলেন, তা নিয়ে উত্তাল টলিপাড়া। জনৈক দর্শকের মতে, মূলধারার তারকারা যা করেন না, এই কনটেন্ট ক্রিয়েটররা সেই স্তরের ব্যক্তিগত আক্রমণে নেমে এসেছেন।