মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! আকাশছোঁয়া রুপোর দর, আজ কলকাতায় সোনা কত? জানুন লেটেস্ট আপডেট

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ভারতীয় শেয়ার বাজারের থেকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে মেটাল বা ধাতু। এই মেটালের তালিকায় সবার উপরে নাম রয়েছে সোনা ও রুপোর। ভারতীয় পরিবারে সোনা কেবল অলঙ্কার নয়, বরং পারিবারিক ঐতিহ্য এবং চরম বিপদের বন্ধু হিসেবে বিবেচিত হয়। আজ ৪ ফেব্রুয়ারি, ২০২৬, বুধবার কলকাতায় সোনা ও রুপোর দামে ফের বড়সড় চমক লক্ষ্য করা যাচ্ছে। ‘স্বর্ণশিল্প বাঁচাও কমিটি’ (SSBC)-র পক্ষ থেকে আজকের বাজারদর প্রকাশ করা হয়েছে।

এক নজরে আজকের সোনার দাম (প্রতি ১ গ্রাম): আজকের বাজারে ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার প্রতি গ্রামের দাম ১৫,৮১৫ টাকা। গয়না তৈরির জন্য ২২ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি গ্রামের দাম পড়ছে ১৫,০২৫ টাকা। আবার যদি কেউ পুরনো ২২ ক্যারেট সোনা বিক্রি করতে চান, তবে প্রতি গ্রামে পাবেন ১৪,৩৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর প্রতি গ্রামে ১২,৩৩৫ টাকা।

রুপোর বাজারদর: সোনার পাশাপাশি রুপোর দামও আজ বিনিয়োগকারীদের নজরে রয়েছে। আজ বাজারে ১ কেজি খাঁটি রুপোর (৯৯৯) দাম চলছে ২,৯০,০০০ টাকা। উল্লেখ্য, এই সমস্ত মূল্যের সঙ্গে ৩ শতাংশ জিএসটি (GST) অতিরিক্ত যুক্ত হবে।

বিশুদ্ধতা যাচাইয়ের সহজ উপায়: সোনা কেনার সময় গ্রাহকদের সর্বদা ‘হলমার্ক’ দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)। সোনা আসল কি না তা এখন আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারেন। এর জন্য ফোনে ‘BIS Care’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর গয়নায় থাকা ৬-সংখ্যার HUID নম্বরটি এন্টার করলেই কয়েক সেকেন্ডে বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে-র মতে, সঠিক হলমার্ক এবং ক্যারেট যাচাই করে সোনা কেনাই বুদ্ধিমানের কাজ।