আর ‘ব্যালেন্স শিট’ গোছানোর দিন শেষ! নির্মলা সীতারামনের বাজেটে আমূল বদলাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর

এবারের বাজেট কোনো ছোটখাটো মেরামতি নয়, বরং ভারতের ব্যাঙ্কিং ও অর্থনৈতিক কাঠামোর ভোল বদলে দেওয়ার এক নীলকশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছেন, ব্যাঙ্কগুলোর আর্থিক ক্ষত সারানোর পর্ব এখন অতীত; এখন লক্ষ্য কেবল ‘বিকশিত ভারত’। শক্তিশালী ব্যালেন্স শিট এবং তলানিতে নামা এনপিএ (NPA)-কে পুঁজি করেই এবার বড় সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র।
বাজেটের বিশেষ চমক: ব্যাঙ্কিং কাঠামোর আধুনিকীকরণ ও গ্রাহক সুরক্ষা সুনিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে বিদেশি বিনিয়োগের (FDI) ঊর্ধ্বসীমা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও নিয়ন্ত্রণের রাশ থাকবে সরকারের হাতেই (৫১ শতাংশ অংশীদারিত্ব)। সরকারি এনবিএফসি (NBFC)-র দক্ষতা বাড়াতে পাওয়ার ফাইন্যান্স ও রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের পুনর্গঠনেও জোর দেওয়া হচ্ছে।
অর্থনৈতিক প্রভাব: কর্পোরেট বন্ড এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। যদিও শেয়ার বাজারে সাময়িকভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর শেয়ারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি এবং এই পরিকাঠামো গত সংস্কার দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা ও ঋণ দেওয়ার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।