মর্মান্তিক! মৃত্যুর আগে জলে ভেসে থাকার সেই শেষ মুহূর্ত! জুবিন গর্গের ভাইরাল ভিডিও দেখে শোকে স্তব্ধ ভক্তরা!

বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুতে তাঁর ভক্ত ও অনুরাগী মহল এখনও শোকস্তব্ধ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। এরই মধ্যে জুবিন গর্গের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে জলে ভেসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওটির সত্যতা যদি প্রমাণিত হয়, তবে তাঁর মৃত্যু যে কতটা যন্ত্রণাদায়ক ছিল, তা সহজেই অনুমান করা যায়।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়ে জুবিন গর্গ স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। যদিও ভাইরাল হওয়া এই নতুন ক্লিপটিতে দেখা যাচ্ছে, তাঁকে লাইফ জ্যাকেট ছাড়াই বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে। ভিডিওতে তাঁকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে এবং মনে হচ্ছে তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
জলে ভেসে থাকার সময় তাঁকে নিঃশ্বাসের জন্য ছটফট করতে দেখা যায়। একটি সময়ে তাঁকে প্রাণপণে একটি রাফট-এর (Raft) দিকে সাঁতার কাটতে দেখা যায়। তাঁর এই সংগ্রাম দেখে বন্ধুরা তাঁকে সাহায্য করতে ছুটে আসেন। এই দৃশ্যই নতুন করে ভক্তদের নাড়া দিয়েছে এবং শোকের ঢেউ তুলেছে।
ভাইরাল ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, জুবিন প্রথমে লাইফ জ্যাকেট পরেই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তা খুলে দেন এবং সাঁতারে অস্বস্তি বোধ করেন। এরপরেই জ্যাকেট ছাড়াই আবার ঝাঁপ দেন এবং দ্বিতীয়বার সাঁতার কাটার সময়ই অসুবিধার সম্মুখীন হন, যার ফলস্বরূপ এই দুর্ঘটনা।
যদিও Indiahood.in এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি, তবে জুবিন গর্গের মৃত্যু যে কোনোভাবেই স্বাভাবিক ছিল না, এই ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর জুবিন গর্গের মৃত্যু হয় এবং ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির উপকণ্ঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
View this post on Instagram