মুখ্যমন্ত্রীকে দেখেই ছুটে এলেন ৭৯-এর বৃদ্ধ, বুকে টেনে নিলেন মমতা, তারপরই বললেন…

বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রশাসনিক কর্মসূচিতে গিয়ে এক প্রবীণ তৃণমূল কর্মীকে কাছে টেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

জানা যায়, মুখ্যমন্ত্রী এদিন নিজের গাড়িতে করে সভাস্থলে যাচ্ছিলেন। রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ তাকে দেখতে জড়ো হয়েছিলেন। ভিড়ের মধ্যেই হঠাৎ মুখ্যমন্ত্রীর চোখে পড়েন বছর ৬৯-এর রাজেন রায়। রাজেনবাবুকে দেখেই গাড়ি থেকে নেমে আসেন মমতা।

মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে রাজেনবাবু জানান, অতীতে দুইবার তার সমস্যার কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী এবং দুবারই তার সমস্যার সমাধান হয়েছে। এই কথা শুনে মমতা তাকে বুকে জড়িয়ে ধরেন এবং আবারও তাকে আশ্বস্ত করেন।

এদিন রাজেন রায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, স্থানীয় দুই নেতা খগেশ্বর রায় এবং কৃষ্ণ দাসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তিনি সরকারি প্রকল্পে ঘর পাচ্ছেন না। সব শুনে মুখ্যমন্ত্রী তাকে এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের কাছে রাজেন রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভালো আছি। উনি আমাকে ফুলের তোড়া দিয়েছেন। এবার আমি বাড়ির সমস্যার কথা জানিয়েছি। আশা করি এবারও আমার সমস্যার সমাধান হবে।”