TATA গ্রুপে বড় ধাক্কা! টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়লেন এন চন্দ্রশেখরন?

টাটা গ্রুপে এক বড় ধাক্কা লেগেছে। আজ, ২৯ মে, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। সংস্থার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে এই খবর নিশ্চিত করা হয়েছে। এই দিনটি টাটা গ্রুপে তাঁর শেষ কার্যদিবস হিসেবে চিহ্নিত হয়েছে।
গতকাল, ২৮ মে, এন চন্দ্রশেখরন একটি চিঠিতে তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা করেন। চিঠিতে তিনি লেখেন, “আমি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাচ্ছি যে আমি টাটা কেমিক্যালস লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছি। বর্তমান ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। টাটা কেমিক্যালসের বোর্ডের চেয়ারম্যান হওয়া আমার জন্য সম্মানের।”
এন চন্দ্রশেখরনের ইস্তফার পরপরই টাটা কেমিক্যালসের বোর্ড অব ডিরেক্টরের নতুন চেয়ারম্যান হিসেবে কোম্পানির ডিরেক্টর এস পদ্মনাভকে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ৩০ মে থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়াও, টাটা সন্সের স্ট্র্যাটেজিক পদে থাকা মদন সাহাকে টাটা কেমিক্যালসের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর রতন টাটা নিজেই এন চন্দ্রশেখরনকে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসিয়েছিলেন। কাজের বাইরেও রতন টাটা এবং এন চন্দ্রশেখরনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে জানা যায়। এই পদত্যাগ টাটা গ্রুপের সামগ্রিক কাঠামোতে কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।