“জঙ্গিরা ‘ঠান্ডা মাথায় খুন’ করেছে, কঠোর পদক্ষেপ করুন প্রধানমন্ত্রী”-পহেলগাঁও নিয়ে বার্তা রাহুলের

কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন, সময় নষ্ট না করে এই ঘটনায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করার জন্য।
এই হামলাকে ‘ঠান্ডা মাথায় খুন’ বলে অভিহিত করে রাহুল গান্ধী বলেছেন যে, এর জন্য দোষীদের অবশ্যই চরম মূল্য দিতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে, এই ধরনের ঘটনার প্রতিক্রিয়ায় ‘আলতুফালতু ব্যবস্থা’ নেওয়া উচিত নয়। রাহুল গান্ধীর মতে, সরকার এমন পদক্ষেপ নিক, যাতে হামলাকারীরা বুঝতে পারে যে ভারতের সঙ্গে এ ধরনের কাজ করা সম্ভব নয়।
প্রসঙ্গত উল্লেখনীয়,পাকিস্তানের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার? ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সেনাপ্রধান ফিরে গিয়েছেন। বৈঠকের পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রওনা দেন।