Recipe: বেঁচে যাওয়া ভাতে ১৫ মিনিটে ‘সবুজ মোতি পোলাও’, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

পোলাও তৈরি করতে সাধারণত বেশ অনেকটা সময় লাগে, প্রায় ঘণ্টাখানেক তো লাগেই। তবে, আপনার যদি আগের দিনের বেঁচে যাওয়া ভাত থাকে, তাহলে মাত্র ১৫ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন এক নতুন স্বাদের পোলাও – ‘সবুজ মোতি পোলাও’। বিশেষ করে শীতের দুপুরে এই পদটি হতে পারে এক দারুণ আবিষ্কার। জেনে নিন এই সুস্বাদু এবং চটজলদি রেসিপিটি:
উপকরণ:
২ কাপ বেঁচে যাওয়া ভাত
১ আঁটি পালং শাক
১ আঁটি ধনেপাতা
পরিমাণ মতো পুদিনা পাতা
১/২ কাপ ছাড়ানো কড়াইশুঁটি
২ টেবিল চামচ নারকেল কোড়া
১ ইঞ্চি আদা
৪-৫ কোয়া রসুন
২-৩টি কাঁচা লংকা
১টি ছোট পেঁয়াজ
১ চা চামচ জিরে
১ চা চামচ ধনে গুঁড়ো
সামান্য চিনি
পরিমাণমতো নুন
২ টেবিল চামচ সাদা তেল
১ টেবিল চামচ ঘি
১/২ চা চামচ গরম মশলা
প্রণালী:
১. প্রথমে পালং শাকের পাতা কেটে গরম জলে হালকা ভাপিয়ে নিন।
2. এরপর ভাপানো পালং শাকের পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লংকা এবং কোরানো নারকেল একসঙ্গে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন।
3. এরপর একটি কড়াইতে সাদা তেল ও ঘি গরম করুন। তাতে শুকনো লংকা ও জিরে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে কুঁচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন।
4. পেঁয়াজ হালকা স্বচ্ছ হয়ে এলে মিক্সিতে বেটে রাখা মশলার মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন। এরপর ধনে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো যোগ করে ভালোভাবে নাড়াচাড়া করুন। কড়াইয়ের মুখ ঢেকে ২-৩ মিনিট রান্না হতে দিন।
5. যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন কড়াইশুঁটি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিন। কড়াইয়ের মুখ ঢেকে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
6. সবশেষে বেঁচে যাওয়া ভাত কড়াইতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য চিনি ও পরিমাণমতো নুন দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করুন।
7. সবকিছু ভালোভাবে মিশে গেলে এবং ভাত গরম হয়ে গেলে উপরে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘সবুজ মোতি পোলাও’।
এই সহজ এবং অভিনব রেসিপিটি বেঁচে যাওয়া ভাতকে এক নতুন ও আকর্ষণীয় রূপে পরিবেশন করার জন্য একদম উপযুক্ত। শীতের দুপুরে বা রাতের খাবারে এই পদটি নিঃসন্দেহে আপনার রসনা তৃপ্তি করবে!