“আমার বেডরুমে ঢুকে…”- ঈদের ছুটির দিনে অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে যা ঘটে ? ভিডিও ভাইরাল

টলিউডের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত বরাবরই হাসিখুশি এবং প্রাণবন্ত স্বভাবের জন্য ইন্ডাস্ট্রিতে সকলের কাছেই খুব প্রিয়। তাঁর অভিনয় দক্ষতাও বিশেষভাবে প্রশংসিত। ছোট ও বড়পর্দায় সমান তালে কাজ করে চলেছেন এই জনপ্রিয় নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘চালচিত্র’, যেখানে তিনি টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
ব্যক্তিগত জীবনে নিজের মতো থাকতে পছন্দ করেন স্বস্তিকা এবং সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান। গত ৩১ মার্চ ছিল স্বস্তিকার মা সুনীতা দত্তের জন্মদিন। এই বিশেষ দিনে মায়ের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। আর সেই পোস্টেই নজর কাড়ল শোভন গঙ্গোপাধ্যায়ের স্ত্রী সোহিনী সরকারের মন্তব্য।
স্বস্তিকা তাঁর মায়ের সঙ্গে একটি আদরের ছবি পোস্ট করে লেখেন, “এখান থেকেই আমি হিন্দি ও পাঞ্জাবি ভাষা বলতে শিখেছি। শোন না বলছি এই বছরের বার্থডে টা তো একটু বেশিউ স্পেশাল মা। আমার ও আমাদের জন্য তুমি যেটা করে চলেছো তার জন্য ধন্যবাদ। আমি খুব ভাগ্যবান মেয়ে। তোমার সব ইচ্ছে পূরণ হোক।” তবে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি অভিনেত্রী মজার ছলে কিছু আবদারও করেন। তিনি লেখেন, “অযথা একগাদা রান্না করা আর ছুটির দিনে আমার বেডরুমে ঢুকে এসি বন্ধ করা, বন্ধ করো দয়া করে, আমি বড় হয়েছি মা।”
স্বস্তিকার এই আন্তরিক পোস্টে লাল রঙের হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেন সোহিনী সরকার। উল্লেখ্য, স্বস্তিকার সঙ্গে অভিনেতা শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ান শোভন এবং বছর ঘুরতে না ঘুরতেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বস্তিকার পোস্টে সোহিনীর এই মন্তব্য দেখে অনেকেই কিছুটা অবাক হয়েছেন। তবে শুধু সোহিনী নন, শোভনের আরেক প্রাক্তন প্রেমিকা ইমনও স্বস্তিকার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই একটি পোস্ট যেন অপ্রত্যাশিতভাবে শোভনের বর্তমান ও দুই প্রাক্তনকে একসূত্রে গেঁথে দিল।
প্রসঙ্গত, স্বস্তিকার মা সুনীতা দত্ত পাঞ্জাবি, এবং মায়ের কাছ থেকেই স্বস্তিকা হিন্দি ও পাঞ্জাবি ভাষায় সাবলীলতা অর্জন করেছেন। স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এবং তাঁর পোস্ট করা ছবি প্রায়শই নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। টেলিভিশনে স্বস্তিকাকে শেষবার দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। এরপর থেকে তিনি মূলত সিনেমা ও ওয়েব সিরিজে মনোনিবেশ করেছেন। গত বছর ‘মিমি’ ও ‘আবির’-এর সঙ্গে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এছাড়াও হইচই প্ল্যাটফর্মে ‘গভীর জলের মাছ’-এর দ্বিতীয় মরশুম এবং আড্ডা টাইমসে ‘বসন্ত এসে গেছে’ সিরিজেও তাঁকে দেখা যাচ্ছে। মায়ের জন্মদিনে সোহিনী সরকারের মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় এখন জোর চর্চা চলছে।