“সলমনকে হোয়াটস্যাপ করে হুমকি”-অভিযোগে গ্রেপ্তার জামশেদপুরের সব্জি বিক্রেতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়া এবং ৫ কোটি টাকা দাবি করার অভিযোগে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে দেওয়া হয়েছিল।

হুমকি বার্তায় সলমন খানকে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিবাদ মেটাতে ৫ কোটি টাকা দিতে বলা হয়েছিল। না দিলে বাবা সিদ্দিকির মতোই পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।

হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম শেখ হুসেন শেখ মউসিন। তাকে জামশেদপুর থেকে গ্রেপ্তার করে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে। পরে মউসিন ভুলবশত এই হুমকি বার্তা পাঠিয়েছিল বলে দাবি করেছে।

এই ঘটনার পর সলমন খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তিনি কড়া নিরাপত্তায় শুটিং করছেন।মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং এই হুমকির পিছনে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।

সলমন খানকে হুমকি দেওয়ার এই ঘটনা বলিউড এবং সামাজিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।