অ্যাম্বুল্যান্সে হাসপাতালে আনা হলো অসুস্থ কুকুর, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা বিষ্ণুপুরে তৃণমূল নেতা নবকুমার বেতাল ও তাঁর স্ত্রী সোমাশ্রী বেতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, তাঁরা তাঁদের পোষ্য কুকুরকে মানুষের জন্য ব্যবহৃত অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুরাল হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার প্রশ্ন উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু লেখেন, ‘গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর আড়াইটে থেকে তিনটে নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর-২ ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার বেতাল এবং তাঁর স্ত্রী সোমাশ্রী বেতাল তাঁদের পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুল্যান্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শুভ্রা ঘোষ।’