বয়সে ছোট পুরুষের সাথে প্রেম! অবশেষে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা

অর্জুন কাপুরের সাথে সম্পর্ক শুরু করার পর থেকেই বয়সের ফারাক নিয়ে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়েছেন মালাইকা আরোরা।

কিন্তু এই সমালোচনার কোনোটিই মালাইকাকে কাঁপাতে পারেনি। বরং দীর্ঘদিনের নীরবতা ভেঙে স্ট্যান্ডআপ কমেডির মাধ্যমে নিজের মনের কথা স্পষ্ট করে তুলেছেন তিনি।

তিনি বলেছিলেন, “বয়সে ছোট এক যুবকের সাথে প্রেম করার কারণে লোকে আমাকে নিয়ে খুব আজেবাজে কথা বলে। কিন্তু সে ছোট নয়।”

মালাইকার এই স্পষ্ট বক্তব্য অনেকেরই মুখ বন্ধ করে দিয়েছিল।

অভিনেত্রীর মধ্যে ফুটে ওঠা আত্মবিশ্বাস দেখে অনেকাই তাকে বাহবা দিয়েছিলেন।

মালাইকা আরও বলেছিলেন, “আমি যাকে ডেট করছি, সেই ব্যক্তি স্কুলে পড়ে না। সে ক্লাস বাঙ্ক করে আমার সাথে দেখা করতে আসেনি। সে নিজের ইচ্ছেতে এসেছে। আমি তাকে বলিনি, এসো, এসো, তোমার পড়াশোনায় মন বসছে না আমার কাছে চলে এসো।”

অর্জুনের নাম না করে মালাইকা সেদিন বলেছিলেন, “আমি যাঁর সাথে সম্পর্কে রয়েছি, সে একজন পুরুষ। প্রাপ্তবয়স্ক পুরুষ।”

মালাইকা-আরবাজ-এর বিবাহ বিচ্ছেদ হলেও তাদের ছেলে আরহানের প্রতি দুজনেরই দায়িত্ববোধ অটুট।তারা ছেলের দেখভাল করছেন দারুণভাবে।কো-প্যারেন্টিং করেন ছেলের।একে অপরের ব্যক্তিগত জীবনকেও সম্মান করেন মালাইকা-আরবাজ।