ভয়াবহ দুর্ঘটনা! রেমাল-এর তান্ডবে নাজেহাল বঙ্গবাসী, পাথর চাপা পড়ে মৃত্যু ১৬ জনের

ঘূর্ণিঝড় রেমাল উপকূলের জেলাগুলিতে প্রভাব ফেলে উত্তরের দিকে সরে গেলেও, তার প্রভাব এখনও টিকে আছে। সোমবার, রেমালের জেরে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
দু’দিন পরেও, রেমালের প্রভাব উত্তর-পূর্ব ভারতে অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে মণিপুর, মিজোরাম, অসম ও মেঘালয়ে ধস নামতে শুরু করেছে।
মিজোরামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের তিন জায়গায় ধস নেমে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আইজলের একটি এলাকায় ধসে ১১ জন নিহত হয়েছে।
মিজোরাম সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪ লক্ষ টাকা করে জরিমানা এবং ১৫ কোটি টাকা ত্রাণ বরাদ্দ করেছে। রাজ্যের সব স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে।
মণিপুরের কাংপোকপি জেলা থেকে একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি লরি খাদে গড়িয়ে পড়ছে। তবে মণিপুরে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অসমে প্রবল বৃষ্টিতে ১৭ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। একটি গাছ পড়ে গিয়ে অন্তত ১২ শিশু আহত হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে এই অঞ্চলে প্রবল বৃষ্টি অব্যাহত থাকবে।
The North East has been battered by Cyclone Remal. Multiple landslides across Manipur, Mizoram, Assam, Meghalaya. At least 16 dead, many more injured. Road connectivity disrupted, power supply in Lower Assam, including Guwahati, completely disrupted. (No deaths below incident) pic.twitter.com/dVv5LddoEq
— Sukrita Baruah (@BaruahSukrita) May 28, 2024