“BJP প্রার্থীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করান ও বাসন মাজান”!-অভিষেকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
মঙ্গলবার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে শোলতোড়ায় একটি সভা করেন অভিষেক ব্যানার্জি। সেই সভায় দাঁড়িয়েই তিনি বলেন, বিজেপি (BJP) প্রার্থীদের দিয়ে ঘরের কাজ করিয়ে নিন। তবে ওনাদের ভোট দেবেন না।
অভিষেকের কথায়, ‘গত ৫ বছরে সুভাষ সরকার এখানে ৫ সপ্তাহ সময় দেননি। এখন ভোট এসে গিয়েছে বলে জুতো পরিষ্কার করে দিচ্ছে, সাবান মাখিয়ে দিচ্ছে’। এরপর ভোটারদের অভিষেকের পরামর্শ, ‘আমি মায়েদের বলতে চাই, শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন। যদি প্রয়োজন পড়ে ডেকে বাসনটাও মাজিয়ে নেবেন’।
অভিষেক বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনে এক বুক আশা, ভরসায় নরেন্দ্র মোদীজিকে ভরসা করে এখান থেকে সুভাষ সরকারকে জিতিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তবে নবজোয়ারের সময় আমায় অনেকে বলেছে, ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি’।