বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হুঁশিয়ারি! সপ্তাহান্তে বাড়তে পারে প্রবল বৃষ্টির সম্ভাবনা

আজ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস:
মোটামুটি আংশিক মেঘলা আকাশ।
দুপুরে গরম ও অস্বস্তি বৃদ্ধি পাবে।
বিকেল ও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গ: বিকেল ও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গ: বিকেল ও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।মালদহ ও দুই দিনাজপুর: ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতা: বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া।

বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

উপকূল: সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের।
কলকাতা: সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সতর্কতা:
ঝড়-বৃষ্টির সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।
বিদ্যুৎ চমকানোর সময় খোলা জায়গায় থাকবেন না।
নদী-নালায় জল বাড়ার বিষয়ে সতর্ক থাকুন।