BigNews: ১০০০ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশ, আটক তিন বাংলাদেশি

ত্রিপুরা পুলিশ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। জানা গেছে, ভারতীয় ভূখণ্ডে তাদের কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ এপ্রিল) তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন বাংলাদেশি – মৌলভীবাজারের বাসিন্দা মনসুর আলী, মোহাম্মদ কাইম ও গোয়ালবাড়ীর রাসেল আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, মনসুর আলীকে ধর্মনগরের পূর্ব বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। মনসুর আলী প্রায় ১৩ বছর আগে ইরানী বংশোদ্ভূত এক অজ্ঞাত ব্যক্তির সাথে ১০০০ টাকার বিনিময়ের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তিনি মাছের পোনা বিক্রির ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কাইম এক হাজার টাকার বিনিময়ে ধলাই জেলার কামালপুর সীমান্ত এবং বাংলাদেশের জুরি বেলগা এলাকা হয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করেন বলে জানা যায়। কাইম ভারতে লোহার টিন সংগ্রহ-বিক্রি ব্যবসা করে আসছেন।
তৃতীয় আটককৃত ব্যাক্তি বাংলাদেশের গোয়ালবাড়ির বাসিন্দা রাসেল আহমেদ মাত্র এক মাস আগে এক হাজার টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানা যায়। রাসেলের কাছে ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বলে পুলিশ জানায়।
তবে, কর্তৃপক্ষ এই তিন বাংলাদেশির ভারতে থাকার বা দেশে ফিরে যাওয়ার কোন পরিকল্পনা আছে কিনা ও ভারতে বসবাস করার নথিপত্র রয়েছে কিনা তা সক্রিয়ভাবে তদন্ত করছে।
তবে ঠিক কি কারণে তাদের গ্রেফতার করা হয়েছে- এমন প্রশ্নে কর্তৃপক্ষ বা পুলিশ কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি। তবে তারা নিশ্চিত করেছেন যে, এই তিন ব্যক্তি বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থার তদন্তাধীন বিভিন্ন কর্মকান্ডের সাথে ‘জড়িত’। ধর্মনগর থানা বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।