“রাহুলের নেতৃত্বে কংগ্রেস নিম্নরুচির পরিচয় দিচ্ছে”- জাল ভিডিয়ো প্রসঙ্গে আক্রমণে শাহ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি এডিট করা ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অমিত শাহ জানাচ্ছেন যে SC/SC, OBC-দের জন্য সংরক্ষণের নিয়মকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে বিজেপি ক্ষমতায় আসলে তা তুলে দেওয়া হবে।

ইতিমধ্যে এই ভিডিওটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দিল্লি পুলিশ একটি FIR দায়ের করেছে।

ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে কংগ্রেস। সংরক্ষণ সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হোয়ারপরে প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই বিজেপি সংরক্ষণ ব্যবস্থা সমর্তন করে এবং সবসময় এই ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে যে বিজেপি ৪০০ আসন পেলেই সংরক্ষণ ব্যবস্থাতুলে দেবে। আসলে ওরা এতটাই হতাশ হয়ে পড়েছে যে বিজেপি নেতাদের ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ভুয়ো ভিডিয়ো শেয়ার করছেন। আমার বিশ্বাস ভুয়ো ভিডিয়োর মাধ্যমে মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করা অত্যন্ত অন্যায়। দেশের কোনও রাজনৈতিক দলেরই এমনটা করা উচিত নয়।’