“ভারতের ৭৯ শতাংশ জনগণ সব ধর্মের সহাবস্থান চায়”- জানাচ্ছে সমীক্ষা রিপোর্ট

ভারতের একটি সংস্থার সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ৭৯ শতাংশ জনগণ মনে করেন যে, ভারত শুধু হিন্দুদের নয়, সমানভাবে সব ধর্মের মানুষের।

ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি (সিএসডিএস) লোকনীতি সমীক্ষায় এমন ফলাফল দেখা গেছে বলে দ্য হিন্দু জানিয়েছে।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ইভিএম ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার উদ্বেগজনকভাবে কমেছে।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ মনে করে যে রাম মন্দির নির্মাণ হিন্দু সম্প্রদায়কে সুসংহত করবে, যদিও মাত্র ১১ শতাংশ মনে করেন যে ‘ভারত শুধু হিন্দুদের।’

সব ধর্মের সহাবস্থান চান এমন অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশ শহরের বাসিন্দা এবং ৮৩ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮ শতাংশ মনে করেন, রাম মন্দির তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া, সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ চলতি বছর অনুষ্ঠিততব্য নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব প্রকাশ করেছেন।