প্রাণে মেরে ফেলব! শত্রুকে সরাসরি প্রাণে মারার হুমকি দিলেন কিম-জং -উন

শত্রুর যে কোনও উস্কানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং নতুন অস্ত্র মোতায়েনের অঙ্গীকার করার পর শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কে তিনি একথা বলেন।

উত্তর কোরিয়া একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।

বুধবার ‘কিম জং ইল ইউনিভার্সিটি অফ মিলিটারি এবং পলিটিক্স’-এ কিম বলেন , ‘পুরোদস্তুর যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে উত্তর কোরিয়াকে। আগের থেকে এখন যুদ্ধের প্রস্তুতি অনেক বেশি প্রয়োজন। হেরে যাওয়া চলবে না। কোনও রকম উস্কানি এলেই উত্তর কোরিয়া সর্বশক্তি প্রয়োগ করে প্রাণঘাতী আঘাত করবে, কোনও রকম দ্বিধা না রেখেই।’

দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ হিসেবে আগেই ঘোষণা করে দিয়েছেন কিম। জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ০.০০১ মিলিমিটার এলাকাও যদি জবরদখলের চেষ্টা করে, তা হলে যুদ্ধ নিশ্চিত।