অভিজিৎ গাঙ্গুলি থেকে অর্জুন সিং, রয়েছেন রাজমাতাও! দেখেনিন বিজেপির ১৯ প্রার্থীর নাম

রবিবার রাতে আরও ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল বিজেপির তরফে। যেখানে রয়েছে একাধিক চমক। সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার তাপস রায় স্থান পেয়েছেন প্রার্থীর তালিকায়। এক নজরে দেখেনিন সম্পূর্ণ প্রাথী তালিকা-
রোববার প্রার্থী তালিকা ঘোষণায় দেখা গেল হর্ষবর্ধন শ্রিংলার নাম নেই, সেই জায়গায় এবারের দার্জিলিং লোকসভা আসনে গতবারের বিজেপির জয়ী প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি।
এবারের পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় সন্দেশখালি। সেখানে নির্যাতিতা এক নারীকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। প্রত্যাশা অনুযায়ী, এই তালিকায় প্রার্থী হিসেবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিং। এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে।
কলকাতা উত্তর থেকে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে। ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী করেছে বাহুবলী নেতা অর্জুন সিংকে। তমলুকে বিজেপি প্রার্থী করেছে বহু চর্চিত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
এছাড়াও জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরের প্রার্থী সেখানকার রাজপরিবারের রাজমাতা অমৃতা রায়, দমদমে শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার, বসিরহাটে রেখা পাত্র, মথুরাপুরে অশোক পুরকাই, কলকাতার দক্ষিণে দেবশ্রী চৌধুরী, উলবেরিয়ায় অরুণোদয় পাল, শ্রীরামপুরে কবীর শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগর, মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, বর্ধমানের পূর্বে অসীম কুমার সরকার, বর্ধমানে দুর্গাপুর দিলীপ ঘোষ।
পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে মোট ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যদিও আসানসোল কেন্দ্রের প্রার্থী পবন সিং নিজে থেকে সরে দাঁড়ানোর ফলে এখনো পশ্চিমবঙ্গে ৪ আসনের প্রার্থী ঘোষণা বাকি রইলো।
১. দার্জিলিং: রাজু বিস্তা
২. জলপাইগুড়ি: জয়ন্ত রায়
৩. রায়গঞ্জ: কার্তিক পাল
৪. বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ
৫. জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ
৬. মেদিনীপুর: অগ্নিমিত্রা পল
৭. তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
৮. কৃ্ষ্ণনগর: অমৃতা রায়
৯. বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার
১০. বারাকপুর: অর্জুন সিং
১১. উলুবেড়িয়া: অরুণোদয় পালচৌধুরী
১২. শ্রীরামপুর: কবিরশঙ্কর বোস
১৩. বসিরহাট: রেখা পাত্র
১৪. আরামবাগ: অরূপকান্তি দিগড়
১৫. কলকাতা উত্তর: তাপস রায়
১৬. কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী
১৭. মথুরাপুর: অশোক পুরকাইত
১৮. বারাসত: স্বপন মজুমদার
১৯. দমদম: শীলভদ্র দত্ত