BigNews: দোলের সকালে দুর্ঘটনা, দাউদাউ করে জ্বলছে মহাকাল মন্দির, অগ্নিদ্বগ্ধ ৫ পুরোহিত সহ ১৩ জন

উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন অগ্নিদ্বগ্ধ হয়েছেন, যাদের মধ্যে মন্দিরের পুরোহিতরাও রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, সকালে ভষ্ম আরতির সময় মন্দিরের গর্ভগৃহে হঠাৎ আগুন লেগে যায়।দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং চারিদিকে ধোঁয়ায় ভরে যায়।হোলির উৎসবে মেতে থাকা ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন।মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ১৩ জন আগুনে ঝলসে পড়েন।তাদের মধ্যে ৫ জন মন্দিরের পুরোহিত।আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা।মন্দির কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।কমিটি ঘটনার তদন্ত করে আগুন লাগার কারণ বের করার চেষ্টা করছে।এই ঘটনায় দেশবাসী শোকাহত। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।