Govinda: রাজনীতিতে দ্বিতীয় ইনিংস! শিবির বদলে এবার কোন দলে পা দিচ্ছেন গোবিন্দা?

গোবিন্দা অরুণ আহুজা, একজন জনপ্রিয় বলিউড অভিনেতা, যিনি দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। নাচ, অভিনয়, কৌতুক – সবক্ষেত্রেই তিনি দক্ষ। রাজনীতির ময়দানেও তার অভিজ্ঞতা রয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলে যোগ দিতে পারেন তিনি।

২০০৪ সালে কংগ্রেসের টিকিটে মুম্বই উত্তর আসন থেকে জয়ী হয়েছিলেন গোবিন্দা। এবার মুম্বই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। শিন্ডে শিবিরে তার ‘এন্ট্রি’ মোটামুটি নিশ্চিত।

সূত্রের খবর, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সাথে বৈঠক করেছেন গোবিন্দা। এরপর থেকেই শিন্ডে শিবিরে তার যোগদানের গুঞ্জন শুরু হয়।

অন্যদিকে, এই আসন থেকে কংগ্রেসের তরফে রাজ বব্বর ও স্বরা ভাস্করের নাম আলোচনা হয়েছে। রাজনীতিতে নতুন নাম স্বরা ভাস্কর, কংগ্রেসের টিকিটে লড়াই করতে পারেন তিনি।

গোবিন্দা ও স্বরা ভাস্করের রাজনীতিতে প্রবেশ নিঃসন্দেহে আকর্ষণীয় ঘটনা। তাদের ভাগ্য কী হবে তা দেখার বিষয়।