মুম্বইয়ে হয়ে গেল মিস ওয়ার্ল্ড ২০২৪, বিজয়িনী কে? জেনেনিন পরিচয়

শনিবার রাতে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে ৭১তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। গতবারের বিজয়িনী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলস্কা ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন। এবারের প্রতিযোগিতার রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।
ক্রিস্টিনা কে?
২৫ বছর বয়সী ক্রিস্টিনা পেশায় একজন মডেল। মডেলিং-এর পাশাপাশি তিনি ‘ক্রিস্টিনা পিসকো ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন যা সক্রিয়ভাবে সমাজের জন্য কাজ করে চলেছে।
ভারতের অংশগ্রহণ
ভারতের হয়ে এবারের মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করেছিলেন ২২ বছর বয়সি সিনি শেট্টি। কিন্তু তিনি মাত্র টপ ৮ পর্যন্তই যেতে পেরেছেন।
২৮ বছর পর ভারতে
প্রায় ২৮ বছর পর এবার ভারতে মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা।
এদিনের প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন ১২ জন। এর মধ্যে কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো বলিউড অভিনেত্রীরাও উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় মোট ১১৫ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বলিউড অভিনেতা করণ জোহর ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়াং।অনুষ্ঠানে পারফর্ম করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।