অনিয়মিত ঋতুস্রাব নানা শারীরিক সমস্যা ডেকে আনে, জেনেনিন সুস্থ থাকতে কি করবেন

ঋতুস্রাবকালীন প্রবল যন্ত্রণা, পেটে ব্যথা, পেশিতে টান ধরা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ অনেক মহিলারই ভোগাতে থাকে। ঋতুস্রাবের নির্দিষ্ট চক্র থাকে, যা ২৮ দিন। এই চক্রের থেকে ৭ দিনের ব্যবধানে ঋতুস্রাব হলে চিন্তার কারণ নেই। তবে ঋতুস্রাব হতে খুব বেশি দেরি হলে তা অনিয়মিত বলে ধরা হয়। এটি নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে।

অনিয়মিত ঋতুস্রাব থেকে মুক্তি পেতে কিছু খাবার সাহায্য করতে পারে। এগুলি হল:

ভিটামিন সি-সমৃদ্ধ ফল: ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমায়। কমলালেবু, কিউয়ি, পাতিলেবু, স্ট্রবেরি ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
আদা চা: আদা চা প্রদাহনাশক এবং হজমশক্তি বাড়ায়। এটি ঋতুস্রাবকালীন ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে।
গুড়: গুড়ে পটাশিয়াম এবং সোডিয়াম থাকে, যা ঋতুস্রাব নিয়মিত করতে সাহায্য করে।

দীর্ঘদিন ধরে অনিয়মিত ঋতুস্রাব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, এর পিছনে অনেক সময় গুরুতর কোনো শারীরিক সমস্যা থাকতে পারে।