সকালে পান করুন এই বিশেষ এক গ্লাস জল, ওজন তো কমবেই মিলবে এসব উপকারও

সকালে উঠে আপনিও কি ওই একঘেয়ে গরম জলে লেবুর রস মিশিয়ে খেয়ে ক্লান্ত? তাহলে ট্রাই করে দেখতে পারেন এই বিশেষ জল। রয়েছে একগুচ্ছ উপকার।
গরমে আমাদের শরীর খুব জলদি ডি হাইড্রেটেড হয়ে পড়ে। এই গরমে কিশমিশ ভেজানো জল ট্রাই করে দেখতে পারেন। ওজন কমানো থেকে শুরু করে, ত্বককে উজ্জ্বল করে তোলা, গ্রীষ্মে কিশমিশ ভেজানো জলের রয়েছে একগুচ্ছ উপকারিতা।
শরীরে জমা হওয়া টক্সিন বের করে দেয় কিশমিশ ভেজানো জল। দূষণ, প্রক্রিয়াজাত খাবার এবং স্ট্রেস থেকে সাধারণত শরীরে টক্সিন জমা হয়। কিশমিশে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন পলিফেনল, ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে।
কিশমিশের জল রক্তাল্পতা প্রতিরোধ করে। আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়া দেখা যায় অনেকের। বিশেষ করে মহিলাদের। কিশমিশ লোহার একটি সমৃদ্ধ উৎস, যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য প্রয়োজনীয়। নিয়মিত কিশমিশের জল পান করা স্বাস্থ্যকর। এটি শরীরে আয়রনের মাত্রা বজায় রাখতে এবং অ্যানিমিয়া প্রতিরোধে বিশেষ অবদান রাখে।
আপনি যদি ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলেও কিশমিশ ভেজানো জল পান করুন। কিশমিশের প্রাকৃতিক শর্করা আপনার সুইথ টুথকে পরিতৃপ্ত করে, যা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার লোভকে কমায়। উপরন্তু, কিশমিশে থাকা ফাইবারও আপনার পেট ভরা রাখে। যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
কিশমিশের জল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা আপনার ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়। কিশমিশে থাকা ভিটামিন এ এবং ই ফ্রি র্যাডিক্যালের সাথে লড়াই করতে সাহায্য করে, যা বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করে। কিশমিশ জলের নিয়মিত সেবন আপনার গায়ের রংও উজ্জ্বল করে তুলতে পারে। এটি নিয়মিত পান করলে আপনার ত্বক সতেজ এবং পুনরুজ্জীবিত দেখায়।
কীভাবে বানাবেন কিশমিশের জল? ১ কাপ জলে ১/৪ কাপ কিশমিশ মেশান। সারারাত বা কমপক্ষে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। ভেজানো হয়ে গেলে, কিশমিশ এবং জল উভয়ই একটি ব্লেন্ডারে দিন। ব্লেন্ড করে নিন যতক্ষণ না আপনি একটি মসৃণ পানীয় পাচ্ছেন। অবশিষ্ট কঠিন পদার্থ বা বীজ অপসারণ করতে তরল ছেঁকে নিন।